মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি

জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের জন্মশতবার্ষিকী উদযাপনে আহ্বায়ক কমিটি গঠন

জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের জন্মশতবার্ষিকী উদযাপনে আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা শনিবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী জগন্নাথপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দিলাওর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন প্রাক্তন শিক্ষার্থী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুধাংশু শেখর রায় বাচ্ছু,প্রাক্তন শিক্ষার্থী শংকর রায়, এম এ কাদির, লুৎফুর রহমান, সানোয়ার হাসান সুনু, বিজন কুমার দেব, সুনা উদ্দিন, আব্দুল জব্বার, সফিকুল হক,হীরা মোহন দে, অমিত দেব, অরূপ সরকার, আলী আহমদ, মাহাতাবুল হাসান সমুজ,সজল সূত্রধর,অনন্ত পাল,জুনায়েদ সজল, কৌশল রায় প্রমুখ

সভায় জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি নিতে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে দিলাওর হোসেন কে আহ্বায়ক ও জুবায়ের আহমদ হামজা, শুধাংশু শেখর রায় বাচ্চু, শংকর রায়, এম এ কাদির,, লুৎফুর রহমান, সানোয়ার হাসান সুনু, বিজন কুমার দেব, আবদুল জব্বার,মাহাতাবুল হাসান সমুজ,সফিকুল হককে যুগ্ম আহ্বায়ক ও হীরা মোহন দে,অমিত দেব,আলী আহমেদ, অরূপ সরকার,জুনায়েদ আহমেদ সজল কে সদস্য করা হয়।

আগামী বৃহস্পতিবার বিকেল ৪ টায় আবারও সভা আহ্বান করা হয়েছে।

এতে সকল প্রাক্তন শিক্ষার্থীদের উপস্হিতি কামনা করা হয়।

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com