বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত

জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুরে সোমবার নানা আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী পালিত হয়েছে পবিত্র  ঈদে মিলাদুন্নবী (সাঃ) দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল  র্যালী, আলোচনাসভা, মিলাদ ও দোয়া মাহফিল।

দিবসটি উদযাপন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন-
সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভুঞা , জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামের আমীর মাওলানা লুৎফুর রহমান, হবিবপুর-কেশবপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার সভাপতি আবিবুল বারী আয়হান, , জগন্নাথপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও জগন্নাথপুর সরকারী গার্লস হাই স্কুলের সভাপতি মোঃ সানোয়ার হাসান সুনু, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রোটারিয়ান জামাল আহমদ,  কলকলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিক মিয়া,  উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা সৈয়দ মসরুর আহমদ, উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইন, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক সাইফুর রহমান সাজোওয়ার, পৌর বিএনপির সাংগঠনিক  সম্পাদক মোঃ শামসুল হক, উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম। শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা আহমদ শাফি, স্বাগত বক্তব্য রাখেন- হাফেজ মাওলানা মুহিবুর রহমান। পরিশেষে দোয়া মাহফিল পরিচালনা করেন- জগন্নাথপুর মডেল মসজিদের খতিব হাফেজ মাওলানা জুবায়ের আহমদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন  উপজেলা সহকারী শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ রুহল আমিন।
এসময় জগন্নাথপুর উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা, মানবতার মুক্তি দূত বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনের বিভিন্ন দিক আলোচনা করে বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে জীবনের সর্ব ক্ষেত্রে প্রিয়  নবীজি (সাঃ) এর আদর্শ বাস্তবায়ন করতে হবে।বাদ জোহর উপজেলার মডেল মসজিদে এক মিলাদ ও দুয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এদিকে বাদ মাগরিব পৌরশহরের কুমার খালি রোডস্থ আল মদিনা জামে মসজিদে ঈদে মিলাদুনবী (সাঃ) উপলক্ষে মিলাদ ও দুয়া মাহফিলের আয়োজন করা হয়। এ ছাড়া উপজেলার প্রায় সবকটি মসজিদ মাদরাসা, স্কুল-কলেজে মিলাদ ও দোয়া মাহফিলের আযোজন করা হয়। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে উপজেলা সদরে বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com