বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

শান্তিগঞ্জে জেলা প্রশাসন হাইস্কুলের জন্য আরও ২৫ শতক জমি দিলেন ডা. দম্পতি

শান্তিগঞ্জে জেলা প্রশাসন হাইস্কুলের জন্য আরও ২৫ শতক জমি দিলেন ডা. দম্পতি

শান্তিগঞ্জ(সুনামগঞ্জ) প্রতিনিধি::

বিজ্ঞান সম্মত, আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন ও শিক্ষার গুনগতমান বৃদ্ধির লক্ষ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জে জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুলের জন্য আরও ২৫ শতক জমিদান করেছেন ডা. দম্পতি ডা. আবু সাঈদ আলী আহমদ ও ডা. সুলতানা ওয়াহিদ চৌধুরী। এরআগে হাইস্কুলটির নাম ছিল বিয়াম ল্যাবরেটরি স্কুল। পড়ে এলাকাবাসীর মতামত নিয়ে এই নাম পরিবর্তন করে জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুল নামে নামকরণ করা হয়েছে৷

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে শান্তিগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসে আনুষ্ঠানিকভাবে আস্তমা গ্রামের প্রধান সড়কের পশ্চিমে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উত্তর পার্শ্বে পঞ্চাশ হাল মৌঁজায় আগের ৭৫ শতাংশ ও নতুন করে ২৫ শতাংশ জায়গার দলিল স্কুলের নামে হস্তান্তর করেন কানাডা প্রবাসী ডাক্তার দম্পতি আস্তমা গ্রামের ডা. আবু সাঈদ আলী আহমদ ও ডা. সুলতানা ওয়াহিদ চৌধুরী। স্কুলের সভাপতি হিসেবে জায়গাটি গ্রহণ করেন শান্তিগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা সুকান্ত সাহা।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ রমিজ উদ্দিন, হাসান মাহমুদ তারেক, শান্তিগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সামিউল কবির, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, তথ্য ও গবেষণা সম্পাদক মান্নার মিয়া, প্রচার সম্পাদক ছালিক আহমদ, সদস্য আবিদ উদ্দিন ও ইমরানুল হাসান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com