বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

জগন্নাথপুরে দোকানে দুঃসাহসিক চুরি

জগন্নাথপুরে দোকানে দুঃসাহসিক চুরি

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকায় একটি দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরেরা দোকানের তালা কেটে ও শাটারের একাংশ ভেঙে একটি নতুন ব্যাটারি চালিত অটোবাইক, নগদ টাকাসহ ১০ হাজার টাকার মালামাল নিয়ে যায়।শুক্রবার (১৮ জুলাই) ভোর ৫ টার দিকে ডাকবাংলো রোডস্থ লতিফিয়া ফার্নিচারে এ ঘটনা ঘটে।দোকান মালিক সাজিদ আলী জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার   রাত ৯ টার দিকে দোকান তালাবদ্ধ করে যাই। কিন্তু ভোর সাড়ে ৬ টার দিকে খবর পেয়ে গিয়ে দেখি চোরেরা দোকানের তালা কেটে ও শাটারের একটি অংশ ভেঙে দোকানের ভেতরে থাকা আমার নতুন অটোবাইকটি নিয়ে যায়। এসময় তারা নগদ টাকাসহ ১০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। পরে স্থানীয় সাব-রেজিস্ট্রি কার্যালয়ের সিসি ক্যামেরায় ধারণ করা ফুটেজ চেক করলে দেখা যায়,  ভোর ৫ টা ৩২ মিনিটের দিকে ৩ জন অজ্ঞাত চোর তার অটোবাইক নিয়ে যাচ্ছে। তিনি আরো জানান, এ ঘটনায় তার ২ লক্ষ ২০ হাজার টাকার ক্ষতিসাধিত হয়। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভুঞা বলেন, এ ঘটনায় দোকান মালিক থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে আমাদের লোক ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় পাহারাদারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। তিনি আরো জানান, এ ঘটনায় চোরদের সনাক্ত করতে আমরা কাজ চালিয়ে যাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com