মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড:১১ দোকান পুড়ে ছাই, ফায়ার সার্ভিসের উদাসীনতা! 

জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড:১১ দোকান পুড়ে ছাই, ফায়ার সার্ভিসের উদাসীনতা! 

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের  জগন্নাথপুর পৌরশহরের ছিক্কা মসজিদ মার্কেটে শুক্রবার ভোরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সূত্রপাত হওয়া এই আগুনে মার্কেটের ১১টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। এতে আনুমানিক কোটি টাকার বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন।জগন্নাথপুর ফায়ার সার্ভিস কে খবর দিলেও তারা আসেনি।বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে আগুনের সূত্রপাত হয়। হাসপাতাল পয়েন্ট সংলগ্ন ছিক্কা মসজিদ মার্কেটের একটি দোকান থেকে আগুনের ধোঁয়া ও লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা। মুহূর্তেই আগুন দ্রুত আশেপাশে ছড়িয়ে পড়ে।স্থানীয় এলাকাবাসী  জানান,  জগন্নাথপুর ফায়ার সার্ভিস ইউনিটকে খবর দিলে না আসায় তারা আগুন নেভানোর প্রচেষ্টা চালান । পরে সিলেটের বিশ্বনাথ ফায়ার সার্ভিস ইউনিটের  প্রচেষ্টায় সকাল  ৭ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে জগন্নাথপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন মাত্র ২ কিলোমিটার দূরে অবস্থিত হলেও তারা ঘটনাস্থলে পৌঁছায়নি।  জগন্নাথপুর ফায়ার সার্ভিসের এমন চরম উদাসীনতা ও দ্বায়িত্বহীনতায়  স্থানীয় জনগণ ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।এলাকাবাসীর অভিযোগ, জগন্নাথপুর ফায়ার সার্ভিসের এমন উদাসীনতা নতুন নয়। এর আগেও উপজেলার বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও তাদের বিরুদ্ধে দেরিতে পৌঁছানো বা পৌঁছাতে না পারার অভিযোগ উঠেছে। কখনও গাড়ি নষ্ট, আবার কখনও সড়ক সংস্কারের অজুহাত দেখিয়ে তারা দায়িত্ব পালনে গড়িমসি করছে। স্থানীয় এলাকাবাসী  বলছেন, তাদের চরম দায়িত্বহীনতার কারণে বারংবারই বিপুল ক্ষয়ক্ষতি হয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া  এ বিষয়ে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং উপজেলা প্রশাসন ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করছেন।
যোগাযোগ করা হলে জগন্নাথপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মুর্শেদ আলম  অভিযোগের বিষয়ে বলেন, “আমাদের ভবন থেকে আমরা অগ্নিকাণ্ড দেখতে পাই।কিন্তু জগন্নাথপুর পৌরপয়েন্টে নির্মাণাধীন আর্চ সেতুর কাজ শেষ না হওয়ার কারণে আমরা যেতে না পারায় আন্তরিকভাবে দুঃখিত। তবে আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সিলেটের বিশ্বনাথ ইউনিটকে জানাই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com