শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
দেশের স্থিতিশীলতা রক্ষায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ জরুরি: মঞ্জু সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার প্রবেশ পথের গেটে অগ্নিসংযোগ এমপি কয়ছর আহমেদের প্রচেষ্টায় জগন্নাথপুরের বৃহৎ দুটি সেতু অনুমোদন হওয়ায় হাওরবাসীর মধ্যে আনন্দ যুক্তরাজ্যে বাংলদেশী কমিউনিটিতে বাংলাদেশের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও সংঘাতের কোনো স্থান নেই নবনির্মিত জগন্নাথপুর থানা ভবনের উদ্ধোধন কালে কয়ছর আহমেদ এমপি; অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনতে হবে শান্তিগঞ্জে ৩৫ টাকা কেজি দরে আমন ধান কিনবে সরকার শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের অবস্থান কর্মসূচি জগন্নাথপুরের সমদল ও ইটাখোলা সহ ২৫৬ সেতু একনেকে অনুমোদন। টুঙ্গিপাড়ায় থানা ও এমপি’র বাড়িতে আগুন জগন্নাথপুরে যুবদল নেতা আলী হোসেনের দাফন সম্পন্ন

দেশের স্থিতিশীলতা রক্ষায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ জরুরি: মঞ্জু

দেশের স্থিতিশীলতা রক্ষায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ জরুরি: মঞ্জু

শান্তিগঞ্জ প্রতিনিধি::

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, গত ১৭ বছর ধরে খুন, খারাপি ও অত্যাচার করেও আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নেই। তারা আবারও জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে প্রমাণ করতে চায়, ক্ষমতায় ফিরলে তারা আবারও মানুষের ওপর অত্যাচার করবে। যাদের মধ্যে সামান্যতম অনুশোচনাও নেই, দেশের মানুষ তাদের আর গ্রহণ করবে না।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে এবি যুব পার্টির সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে আয়োজিত তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, সারাদেশে যে অগ্নিসন্ত্রাস ও জ্বালাও-পোড়াও শুরু হয়েছে, তাতে বলা যায়, সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির এই অবনতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর দায় আছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত জুলুম-অত্যাচারের বিচার এবং রাজনৈতিক সহিংসতা আইনগতভাবে মোকাবিলায় সরকার ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যেতে পারে। এমন পরিস্থিতির দায় আওয়ামী লীগ ও বর্তমান সরকার—কেউই এড়াতে পারবে না।

গণভোটের প্রসঙ্গ টেনে এবি পার্টির চেয়ারম্যান বলেন, গণভোটে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিলেও সরকার জুলাই সনদ বাস্তবায়নে আগ্রহ দেখাচ্ছে না। দেশকে স্থিতিশীল রাখতে ন্যায়সংগতভাবে রাষ্ট্র পরিচালনার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাম্প্রতিক অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। এসব ঘটনা নিয়ন্ত্রণে সরকারকে আরও দৃঢ় ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এবি পার্টির সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সৈয়দ তালহা আলমের সভাপতিত্বে এবং মাওলানা দেলোয়ার হোসাইন ও আরিফ বিল্লাহ আনসারের যৌথ সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন এবি যুব পার্টির সদস্যসচিব ব্যারিস্টার হাদীউজ্জামান খোকন।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গাজী নাসির এবং সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা এবি পার্টির যুগ্ম সদস্যসচিব হাফিজ মোশাহিদ আলী, সদস্যসচিব আলী আসগর ইমন ও যুগ্ম আহ্বায়ক সাঈদ আহমদ সবুজ। শুভেচ্ছা বক্তব্য রাখেন যুবনেতা সুজন আহমেদ।

এ সময় এবি পার্টি ও এবি যুব পার্টির জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ এবং এবি পার্টির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে সুনামগঞ্জ জেলা এবি যুব পার্টির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সুজন আহমদকে আহ্বায়ক ও আক্তার হোসেনকে সদস্যসচিব করা হয়েছে। কমিটি ঘোষণা করেন এবি যুব পার্টির সদস্যসচিব ব্যারিস্টার হাদীউজ্জামান খোকন।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com