রবিবার, ১৪ Jun ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

আইসল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ক্রোয়েশিয়া

আইসল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ক্রোয়েশিয়া

স্পোর্টস ডেস্ক::
জয়ের লক্ষ্য নিয়ে ক্রোয়েশিয়ার মুখোমুখি হয়েছিল আইসল্যান্ড। কিন্তু দুর্বল ক্রোয়েশিয়াকে পেয়ে জয় তো দুরে থাক, ড্রও করতে পারেনি বিশ্বকাপে নবাগত দেশটি। উল্টো ২-১ গোলে আইসল্যান্ডকে হারিয়ে ‘ডি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ডে উঠেছে ক্রোয়েশিয়া।
এই ম্যাচে অনেকটাই দুর্বল শক্তির ছিল ক্রোয়েশিয়া। তবুও তারা ক্রমেই আইসল্যান্ডকে চাপের মধ্যে রাখে। ক্রোয়েশিয়ার আক্রমণের মুখে আইসল্যান্ড ডিফেন্ডাররা গোল বাঁচাতেই ব্যাস্ত ছিল বেশি। যদিও গোলের সুযোগ পেয়েছিল আইসল্যান্ডই বেশি। শেষ পর্যন্ত প্রথমার্ধ শেষ হলো গোলশূন্য সমতায়। তবে ম্যাচের তিন গোলের সবগুলোই হয়েছে দ্বিতীয়ার্ধে। ২-১ গোলেই জিতেছে ক্রোয়াটরা।

রোস্তভ এরেনায় আইসল্যান্ডের সঙ্গে নিয়মিত একাদশের ৯জনকেই মাঠে নামাননি ক্রোয়েশিয়া কোচ জ্লাতকো দালিচ। নিজের সাইড বেঞ্চকে ঝালিয়ে নেয়ার পূর্ণ প্রচেষ্টা এটি। কোনোমতে ড্র করতে পারলেও গ্রুপ চ্যাম্পিয়ন। তবুও ভয়-ডরহীন একাদশ বানিয়েছেন ক্রোয়েশিয়া কোচ। অন্যদিকে পূর্ণ শক্তির আইসল্যান্ড মাঠে নামে। ক্রোয়েশিয়ার জালে বল জড়াতে পারলেই দ্বিতীয় রাউন্ডের দরজা খুলে যাবে তাদের সামনে। কিন্তু শেষ পর্যন্ত গোলের খেলায় গোলই করতে পারলো না আইসরা।

তবে প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে দারুণ এক গোলের সুযোগ তৈরি করেছিলেন আইসল্যান্ড অধিনায়ক গানারসন। কিন্তু ক্রোয়েশিয়ার গোলরক্ষক কালিনিচ অসাধারণ দক্ষতায় ঝাঁপিয়ে পড়ে সেটি রক্ষা করেন। তার আগে ৪০ মিনিটে একটি সুযোগ পেয়েছিল আইসল্যান্ড। ফিনবগাসন ৩০ গজ দুর থেকে দুর্দান্ত এক শট নেন। কিন্তু সাইড বারের পাশ দিয়ে চলে যায় বলটি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com