রবিবার, ১৪ Jun ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

মেসি-রোহোর কাঁধে চড়ে দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা

মেসি-রোহোর কাঁধে চড়ে দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক:: মেসি-রোহোর কাঁধে চড়ে দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
এর চেয়ে আর উত্তেজনা ছড়াতে পারে না কোনো ম্যাচ! পরতে পরতে ছড়িয়ে থাকল নাটক আর রোমাঞ্চ। পারবে আর্জেন্টিনা? না বিদায় নেবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা? অপেক্ষা করতে হলো চিত্রনাট্যের শেষ পর্যন্ত। শেষ অবধি পারলেন আলবিসেলেস্তেরা। লিওনেল মেসি ও মার্কস রোহোর কাঁধে চড়ে নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে গেলেন তারা।

শেষ ষোলোতে যেতে জয় ভিন্ন কোনো বিকল্প পথ খোলা ছিল না আর্জেন্টিনার। সেখানে ড্র হলেই পরের পর্বে উঠে যেতো নাইজেরিয়া। এমন সমীকরণ নিয়েসেন্ট পিটাসবার্গে আক্রমণাত্মক শুরু করে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া আর্জেন্টিনা। শুরুতেই নাইজেরিয়ার ওপর ঝাঁপিয়ে পড়েন জয় পেতে মরিয়া লিওনেল মেসিরা। মুহুর্মুহু আক্রমণে প্রতিপক্ষকে ব্যতিব্যস্ত রাখেন তারা। এর ফলও আসে হাতেনাতে। ১৪ মিনিটে এভার বানেগার থ্রু থেকে ডান পায়ের শটে বল জালে জড়িয়ে দলকে লিড এনে দেন মেসি। এ নিয়ে বিশ্বকাপে ছোট ম্যাজিসিয়ানের গোলসংখ্যা দাঁড়াল ৬।

এগিয়ে গিয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠে আর্জেন্টিনা। একের পর এক আক্রমণ দাগান তারা। সুযোগও আসে। ৩২ মিনিটে ফাঁকায় বল পেয়ে যান অ্যাঞ্জেল ডি মারিয়া। তবে ফাউল করে তাকে থামান লিওন বালুগুন। এতে হলুদ কার্ড দেখেন এ নাইজেরিয়ান। এতে ফ্রি-কিক পায় আর্জেন্টিনা।স্বাভাবিকভাবেই কিক নেন মেসি। তবে তার দুর্দান্ত শট অসামান্য দক্ষতায় রুখে দেন গোলরক্ষক উঝো। এরপর বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও আর গোল পাননি আলবিসেলেস্তেরা। শেষ পর্যন্ত ১-০ গোলে এগিয়ে বিরতিতে যান তারা।

বিরতি থেকে ফিরে আক্রমণে গতি বাড়ায় নাইজেরিয়া। ফলে সমতায় ফিরতেও সময় লাগেনি। ৪৯ মিনিটে আক্রমণে ওঠা লিওন বালুগুনকে ডি বক্সে ফাউল করেন হাভিয়ের মাশ্চোরেনা। এতে তাকে হলুদ কার্ড দেখান রেফারি। ফলে পেনাল্টি পায় নাইজেরিয়া। ৫১ মিনিটে সফল স্পট কিকে বল জালে জড়ান ভিক্টর মোজেস। এরপর গোল পেতে মরিয়া হয়ে পড়ে আর্জেন্টিনা। একটি মাত্র গোলের জন্য হন্য হয়ে ছুটেন মেসিরা। তবে গোলের দেখা মিলছিল না। এদিকে ধীরে ধীরে সময়ও শেষ হয়ে যাচ্ছিল। তাহলে কী পারবেন না তারা।

কিন্তু না, নাটকের তখনো ঢের বাকি ছিল। অবেশেষে ৮৬ মিনিটে আর্জেন্টিনার দিকে মুখ ফিরে চান ফুটবল দেবী। এবার ত্রাতা রোহো। গাব্রিয়েল মার্কাদোর ক্রসে দারুণ ভলিতে নিশানাভেদ করেন এ ডিফেন্ডার। এতে একরকম জয়ই নিশ্চিত হয়ে। বোধ হয় সেই কারণেই ওই সময় রোহোর কাঁধে চড়ে বিজয়োল্লাসটা সেরে ফেলেন মেসি। পরে যে তাদের ওভাবে জয় উদযাপন করতে দেখা গেল না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com