সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রানা, সম্পাদক ফয়জুল স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত শান্তিগঞ্জে পিএফজির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

জায়গার অভাবে জগন্নাথপুর পৌরসভার ৫০ কোটি টাকার উন্নয়ন কাজ থমকে আছে

জায়গার অভাবে জগন্নাথপুর পৌরসভার ৫০ কোটি টাকার উন্নয়ন কাজ থমকে আছে

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার নাগরিকদের জন্য বিশুদ্ধ পানি ও স্যানিটেশন প্রকল্পের ৫০ কোটি টাকার উন্নয়ন কাজ দীর্ঘ ৮ মাস ধরে শুধু জায়গার অভাবে থমকে আছে। এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হতাশ ও পৌর নাগরিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানাগেছে, বাংলাদেশের মোট ২৩টি পৌরসভার সাথে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার নাগরিকদের সুবিধার্থে সরকার ৫০ কোটি টাকা ব্যয়ে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন প্রকল্প হাতে নেয়। গত প্রায় ৮ মাস আগে প্রকল্পের কার্যক্রম শুরু হলেও শুধু নির্দিষ্ট জায়গার অভাবে থমকে আছে কাজ। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হতাশ ও পৌর নাগরিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এ ব্যাপারে জগন্নাথপুর পৌরসভার প্রকৌশলী সতীশ গোস্বামী জানান, পৌরসভার নিজস্ব কোন জায়গা না থাকায় সরকারি জায়গা পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত প্রস্তাব পাঠানো হয়েছে। তিনি বলেন, এ প্রকল্পের কাজ শেষ হলে পৌরসভায় বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থার কোন সমস্যা থাকবে না।

এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রব সরকার বলেন, এ প্রকল্পটি বাস্তবায়ন করতে প্রায় সাড়ে ৪ একর জায়গার প্রয়োজন আছে। বর্তমানে শুধু জায়গার অভাবে প্রকল্পের কাজ চালু করা যাচ্ছে না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com