মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি

মাহমুদুর রহমানের ওপর হামলা: দুই মন্ত্রীর পদত্যাগ চান মওদুদ

মাহমুদুর রহমানের ওপর হামলা: দুই মন্ত্রীর পদত্যাগ চান মওদুদ

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
কুষ্টিয়ায় আদালত প্রাঙ্গণে মাহমুদুর রহমানের ওপর হামলায় ঘটনায় আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এতটাই চরম পর্যায়ে পৌঁছেছে সরকার ওই হামলার ঘটনায় কোনো ব্যবস্থা নিতে পারেনি। আদালতের সামনে এই ধরনের একটা হত্যার আক্রমণ হলেও এখন পর্যন্ত তার কোনো বিচার বা ব্যবস্থা করতে পারেননি আইনমন্ত্রী। আর স্বরাষ্ট্রমন্ত্রী এখন পর্যন্ত একজনকেও গ্রেফতার করতে পারেননি। এই কারণে তাদের ওই মন্ত্রণালয়ের দায়িত্বপালন করার কোনো নৈতিক অধিকার থাকতে পারে না।
মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ দাবি জানান।

আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করে সম্মিলিত পেশাজীবী পরিষদ। সংগঠনটির ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজীর সভাপতিত্বে এবং সদস্যসচিব অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনের পরিচালনা করেন। এ সময় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আখতার হোসেন খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামসুল আলম, ড্যাবের অধ্যাপক সিরাজউদ্দিন আহমেদ, অধ্যাপক আবদুল কুদ্দুস, অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, অধ্যাপক রফিকুল ইসলাম, এ্যাবের জহিরুল ইসলাম, শামীমুর রহমান শামীম, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের এম আবদুল্লাহ, ডিইউজের কাদের গনি চৌধুরী, শহিদুল ইসলাম প্রমুখ।

মাহমুদুর রহমানের ওপর হামলার ঘটনা ‘জাতির জন্য কলঙ্কজনক’ মন্তব্য করে বিএনপি নেতা মওদুদ আহমদ বলেন, সংবাদ মাধ্যমের এখন স্বাধীনতা নেই। যেভাবেই হোক, কৌশলে হোক বা পরোক্ষভাবে হোক সরকার গণমাধ্যমকে একটি নিয়ন্ত্রণে রেখেছে। যাতে তাদের বিরুদ্ধে কেউ লিখলে সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন।
বর্তমান অবস্থার পরিবর্তনে বিএনপি শিগগিরই আন্দোলনে নামবে জানিয়ে তিনি বলেন, আমি আশা করি আগামী দুই মাসের মধ্যে দেশের রাজনীতির অবস্থার পরিবর্তন ঘটবে। দেশের মানুষ সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই সরকারের পরির্তন আনার জন্য মাঠে নামব। রাজপথে নেমে খালেদা জিয়াকে মুক্ত করব। দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করব।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com