সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে নলজুর ব্রীজের মাটি ধস; ৮ মাসে ও সংস্কার কাজ হয় নি যানবাহন চলাচল বন্ধ॥ জন ভোগান্তি চরমে

জগন্নাথপুরে নলজুর ব্রীজের মাটি ধস; ৮ মাসে ও সংস্কার কাজ হয় নি যানবাহন চলাচল বন্ধ॥ জন ভোগান্তি চরমে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর-আউশকান্দি-ঢাকা আঞ্চলিক মহা-সড়কের জগন্নাথপুর ঘোষগাঁও সংলগ্ন নলজুর নদীর উপর নির্মিত নলজুর সেতুর এপ্রোচের মাটি ধসে যাওয়ায় সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। দীর্ঘ ৮ মাসেও ব্রীজটির এপ্রোচের সংস্কার কাজ না হওয়ায় জনসাধারনের ভোগান্তি চরম আকার ধারন করেছে।

সরেজমিন ঘুরে দেখা যায়, মঙ্গলবার ব্রীজের দক্ষিণ অংশের অধিকাংশ মাঠি নদীতে মিশে যায় এর ফলে ঐ রোডের সকল প্রকার যানবাহন বন্ধ হয়ে গেছে। উপজেলার ঘোষগাঁও এলাকায় নলজুর নদীর উপর নির্মিত নলজুর সেতুর এপ্রোচের অধিকাংশ অংশ ধসে পড়েছে। ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ঐ সড়কে চলাচলকারী হাজার হাজার জনসাধারণ চরম দূর্ভোগে পড়েছেন। উল্লেখ্য উপজেলাবাসী ঐ সড়ক দিয়ে বেগমপুর হয়ে রাজধানীর সাথে যোগাযোগ করে থাকেন। এছাড়া সুনামগঞ্জ ও সিলেটের অধিকাংশ উপজেলার জনসাধারণ ঐ সড়ক দিয়ে যাতায়াত করে থাকেন। গত বছর শতাধিক কোটি টাকা ব্যয়ে নলজুর নদীর উপর নির্মিত ৪৯.১৫ মিটার গার্ডার সেতুর উদ্ভোধন করেন স্থানীয় সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নান। বিগত প্রায় ৮ মাস যাবত ব্রীজের এপ্রোচের মাটি ধসে পড়তে থাকে। এ নিয়ে জাতীয় দৈনিক যুগান্তর সহ বিভিন্ন পত্রিকাগুলোতে একাধিক রিপোর্ট প্রকাশ পেলেও কর্তৃপক্ষ নির্বিকার রয়েছেন। কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও উদাসীনতায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ারের সাথে আলাপ হলে তিনি জানান, ব্রীজটির সংস্কারের বরাদ্দ আসতে বিলম্ব হওয়ায় সংস্কার কাজ করতে বিলম্ব হচ্ছে। তবে খুব দ্রুত ব্রীজটির কাজ শুরু করতে পারব বলে আশা করছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com