বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরে ঘোষগাঁও সেতুর ভাঙনে অবশেষে কাজ শুরু

জগন্নাথপুরে ঘোষগাঁও সেতুর ভাঙনে অবশেষে কাজ শুরু

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার অতি গুরুত্বপূর্ণ নলজুর নদীর উপর ঘোষগাঁও সেতুর গভীর ভাঙনে অবশেষে কাজ শুরু হওয়াতে জনমনে স্বস্তি ফিরে এসেছে। যদিও কয়েক দিনের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে।
জানাগেছে, বেশ কয়েক মাস আগে হঠাৎ করে ঘোষগাঁও সেতুর পূর্ব দিকের অধিকাংশ এপ্রোচ ধসে পড়ে বিশাল গর্ত হয়ে গভীর ভাঙনের সৃষ্টি হয়। এতে দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হয়ে আসছেন স্থানীয়রা।
অবশেষে ১১ সেপ্টম্বর মঙ্গলবার থেকে ধসে যাওয়া ভাঙনে বেইলি সেতুর কাজ শুরু হয়েছে। তা দেখে জনমনে স্বস্তি ফিরে আসে।
জানাযায়, ৯২ লক্ষ টাকা ব্যয়ে এ ভাঙনের উপরে ১৫৭ ফুট দৈর্ঘ্য ও ১২ ফুট প্রস্থের বেইলি সেতুর কাজ পান ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স নুরুল ইসলাম ট্রেডার্স।
এ ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স নুরুল ইসলাম ট্রেডার্সের মালিক নুরুল ইসলাম বলেন, আশা করছি আগামী ২ মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। তবে আগামী এক সপ্তাহের মধ্যে জনগণের জন্য সাময়িক চলাচলের ব্যবস্থা করে দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com