শনিবার, ১৩ Jun ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

জগন্নাথপুর নিউজ ডটকম ডেস্ক :: মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ছয় জন। এর মধ্যে ৫ জনই বাংলাদেশি।

বুধবার (২৮ মার্চ) বিকেলে পাহাংয়ের রাজধানী কুয়ানতানের পূর্বাঞ্চলীয় উপকূলের মহাসড়কের ইস্ট কোস্ট  এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মালয়েশিয়ার তেমেরলোহ জেলার পুলিশ প্রধান জানদিন মাহমুদের বরাত দিয়ে মালয়েশিয়ার গণমাধ্যম ‘নিউ স্ট্রেইটস টাইমস’ জানায়, নিহতদের মধ্যে একজন বাংলাদেশির পরিচয় নিশ্চিত করা গেছে। হোসেইন ফরহাদ নামে ৩৬ বছর বয়সী ওই বাংলাদেশি চুক্তিভিত্তিক শ্রমিক হিসেবে কাজ করতেন। এছাড়া বাকিদের পরিচয় নিশ্চিত কাজ চলছে বলে জানান তিনি।

জানদিন মাহমুদ আরও জানান, গাড়ির চালক ঘুমিয়ে পরার কারণে সড়কের পাশের লেনে ধাক্কা খেয়ে মাইক্রোবাসটি উল্টে দুর্ঘটনাটি ঘটতে পারে। এছাড়া আহতদের স্থানীয় সুলতান হাজি আহমদ শাহ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com