শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দেশের স্থিতিশীলতা রক্ষায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ জরুরি: মঞ্জু সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার প্রবেশ পথের গেটে অগ্নিসংযোগ এমপি কয়ছর আহমেদের প্রচেষ্টায় জগন্নাথপুরের বৃহৎ দুটি সেতু অনুমোদন হওয়ায় হাওরবাসীর মধ্যে আনন্দ যুক্তরাজ্যে বাংলদেশী কমিউনিটিতে বাংলাদেশের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও সংঘাতের কোনো স্থান নেই নবনির্মিত জগন্নাথপুর থানা ভবনের উদ্ধোধন কালে কয়ছর আহমেদ এমপি; অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনতে হবে শান্তিগঞ্জে ৩৫ টাকা কেজি দরে আমন ধান কিনবে সরকার শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের অবস্থান কর্মসূচি জগন্নাথপুরের সমদল ও ইটাখোলা সহ ২৫৬ সেতু একনেকে অনুমোদন। টুঙ্গিপাড়ায় থানা ও এমপি’র বাড়িতে আগুন জগন্নাথপুরে যুবদল নেতা আলী হোসেনের দাফন সম্পন্ন

কাতার বিশ্বকাপেই ৪৮ দল!

কাতার বিশ্বকাপেই ৪৮ দল!

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
২০২৬ সাল থেকে ফুটবল বিশ্বকাপ হবে ৪৮ দলের। এমনটি শোনা গেছে ঢের আগে। তবে ততদিন হয়তো অপেক্ষা নাও করতে হতে পারে ফুটবলপ্রেমীদের। কাতার বিশ্বকাপেই ৪৮ দলের লড়াই দেখার স্বাদ মিটতে পারে তাদের।
এমনটি ইঙ্গিত পাওয়া গেছে খোদ ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর ভাষ্যে। তিনি বললেন, ২০২২ সালে ফুটবলের বিশ্ব আসরে ৩২টিরও বেশি দল দেখা যেতে পারে।
এখন বিশ্বকাপ হয় ৩২ দলের। বিশ্বব্যাপী ফুটবলের জনপ্রিয়তা তুঙ্গে থাকায় তা ৪৮ দলের করতে চাচ্ছে ফুটবলের অভিভাবক সংস্থা। সেটি তাও ২০২২ কাতার বিশ্বমঞ্চে।
এখন কুয়ালালামপুর সফরে আছেন ইনফান্তিনো। সেখানে এশিয়ান ফুটবল কনফেডারেশনের সভা শেষে তিনি বলেন, বিশ্বকাপে দলের সংখ্যা ৩২ থেকে ৪৮-এ উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। ২০২৬ সাল থেকেই তা সম্ভব। ২০২২ আসরেও তা দেখা যেতে পারে। আমরা বিষয়টি দেখছি। যদি সম্ভব হয় তা হলে আগামী বিশ্বকাপই হবে ৪৮ দলের।
ইতিমধ্যে বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি শুরু করেছে কাতার। সব স্টেডিয়াম আধুনিকীকরণ করছে। ৩২ দল মাথায় রেখেই সব প্রস্তুতি নেয়া হচ্ছে। এখন ৪৮ দল খেলানো হলে মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত দেশটি তা সামাল দিতে পারবে কি না-শংকা রয়েছে।
ফিফা বস বলেন, এ নিয়ে শংকার কিছু নেই। কাতারের সঙ্গে কথা হচ্ছে। এ অঞ্চলের অন্যান্য বন্ধুদের সঙ্গেও আলাপ চলছে। সবকিছু নিয়ে আলোচনা চলছে। যদি সম্ভব হয় তা হলে শুরু করে দেব। আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে।
সম্প্রতি সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিশরের সঙ্গে সম্পর্কটা মন্দা যাচ্ছে কাতারের। বিশ্বকাপে দল বাড়লে আরব দেশগুলো দোহাকে সহায়তা করে কি না-এখন তাই দেখার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com