বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
দামোধরতপী বিদ্যালয়ে শিক্ষার উন্নয়নে নতুন কমিটি কৃষি উদ্যোক্তা তৈরিতে শান্তিগঞ্জে পার্টনার কংগ্রেস শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের কমিটি গঠন: মঞ্জুর সভাপতি, সিতু সম্পাদক জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন 

জগন্নাথপুর উপজেলাবাসী খুশি, ডা:মধু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা’র দায়িত্ব পেলেন

জগন্নাথপুর উপজেলাবাসী খুশি, ডা:মধু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা’র দায়িত্ব পেলেন

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পদে দায়িত্ব পেলেন জগন্নাথপুরের কৃতী সন্তান ডা: মধু সুধন ধর। গত মঙ্গলবার ঢাকা স্বাস্হ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে পরিচালক প্রশাসন
(ভারপ্রাপ্ত) ডা: মো: আমিরুজ্জামান সাক্ষরিত এক পত্রে এ দায়িত্ব গ্রহনের আদেশ প্রদান করেন।

ডা: মধু সুধন ধর জগন্নাথপুর উপজেলা মেডিকেল অফিসারের দায়িত্বে নিয়োজিত ছিলেন। সোমবার জগন্নাথপুরের দায়িত্বরত স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জন প্রিয় ডাক্তার শামস উদ্দিন পদন্নোতি নিয়ে ঢাকায় বদলী হলে তাঁর পদস্থলে জনপ্রিয় ডাক্তার মধু সুধন ধরকে দায়িত্ব দেওয়া হয়। ডা: মধু সুধন ধর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্ব পাওয়ায় উপজেলাবাসীর মধ্যে আনন্দ বিরাজ করছে।

ডা: মধু সুধন ধর জগন্নাথপুর নিউজ ডটকমকে বলেন,উপজেলাবাসীর স্বাস্থ্যসেবায় আপ্রান চেষ্টা করবো। এব্যাপারে সকলের সহযোগীতা কামনা করছি।

ডাক্তার মধূ সুদন ধর জগন্নাথপুর হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিয়োজিত হওয়ায় তার সফলতা কামনা করে অভিনন্দন জানিয়েছেন জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সহ-সভাপতি তাজ উদ্দিন আহমদ, সাধারন সম্পাদক মোঃ সানোয়ার হাসান সুনু, যুগ্ন-সম্পাদক অমিত দেব, সদস্য মাসুম আহমদ, আলী আহমদ, সাংবাদিক সামিউল কবির, আমিরুল হক শিপন প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com