শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানাল ভারত বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা শান্তিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসেবী আটক শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয় শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাসে সর্বোচ্চ ৭৪টি স্বাভাবিক প্রসব শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব শান্তিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা এক লাখ ৬৬ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে শান্তিগঞ্জে এসেড হবিগঞ্জের উদ্যোগে ১০ দিনব্যাপী কৃষি মেলা ২০২৬ শান্তিগঞ্জে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

জগন্নাথপুরে সন্ত্রাসীরা কুপিয়ে রক্তাক্ত করল এক লন্ডন প্রবাসিকে

জগন্নাথপুরে সন্ত্রাসীরা কুপিয়ে রক্তাক্ত করল এক লন্ডন প্রবাসিকে

জগন্নাথপুর নিউজ ডেস্ক:: জগন্নাথপুরে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় লন্ডন প্রবাসি জাবিছ আহমদ জিম্মাদার গুরুত্বর আহত হয়েছেন। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।

সোমবার রাত ১০ টার দিকে এ হামলার ঘটনাটি ঘটেছে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে। জানা যায়, ওই ইউনিয়নের অনুচন্দ গ্রামের রাজা জিম্মাদার ও একই গোষ্টির লন্ডন প্রবাসি জাবিছ আহমদ জিম্মাদারের পক্ষের লোকজনের মধ্যে গ্রামের একটি ডুবা নিয়ে বিরোধ কে কেন্দ্র করে প্রায় ৬/৭ মাস পূর্বে সংঘর্ষে প্রতিপক্ষের লোকজনের হাতে রাজা জিম্মাদারের ছোট ভাই সফু জিম্মাদার নিহত হন। এরপর থেকে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল।

যার জের ধরে আজ রাত সাড়ে ১০ টার দিকে পাশ্বের ইসলামপুর গ্রামের আব্দুল গফুরের বাড়ীর নিকটবর্তী রাস্তার ওপর রাজা জিম্মাদারের নেতৃত্বে একদল সন্ত্রাসী জাবিছ জিম্মাদারের ওপর অর্তকিতভাবে হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে ফেলে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আহত ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তাকে রাতেই সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন। এ ব্যাপরে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ চৌধুরী’র সাথে আলাপ হলে তিনি জানান পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com