মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে বেড়ী বাঁধের কাজ আশানুরুপ না হওয়ায় অসন্তোষ প্রকাশ

জগন্নাথপুরে বেড়ী বাঁধের কাজ আশানুরুপ না হওয়ায় অসন্তোষ প্রকাশ

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওর রক্ষা বেড়ীবাঁধের কাজ আশানুরুপ না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মোঃ এমরান হোসেন। তিনি ২৮ ফেব্রুয়ারীর মধ্যে সরকারের নীতিমালা অনুযায়ী কাজ না হলে পিআইসিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন। উপসচিব মঙ্গঁলবার দুপুর ১২ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জগন্নাথপুর উপজেলার হাওর গুলোর বেড়ীবাধের অগ্রগতি নিয়ে এক মতবিনিময় সভায় উপরোক্ত কথা বলেন। উপজেলা নিবার্হী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, হারুন অর রশীদ, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) বিজন কুমার দেব, ওসি (তদন্ত) নব গোপাল, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার হাসান সুনু,প্যানেল মেয়র সফিকুল হক, পাইলগাঁও ইউপি চেয়ারম্যান মখলেছুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারি প্রকৌশলী হাসান গাজী,  চিলাউড়া হলদিপুর ইউপির মহিলা সদস্য ও নলুয়া হাওর ফোল্ডার -২ এর পিআইসি সভাপতি শান্তনা ইসলাম, পিআইসি সভাপতি ও ইউপি সদস্য রনদির রায় প্রমূখ।

বিকেলের দিকে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মোঃ এমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হারুন অর রশীদ ও উপজেলা নিবার্হী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, নলুয়া ও মই হাওরের কয়েকটি বাধ পরিদর্শন করে কাজের অগ্রগতি দেখেন।
ছবিঃ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মঙ্গঁলবার হাওরের ফসল রক্ষা বাধের কাজের অগ্রগতি নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com