বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে বৃত্তি বিতরণী অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এম.এ.মান্নান:প্রবাসীরা দেশ মাতৃকার সেবায় কাজ করছেন

জগন্নাথপুরে বৃত্তি বিতরণী অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এম.এ.মান্নান:প্রবাসীরা দেশ মাতৃকার সেবায় কাজ করছেন

স্টাফ রির্পোটার: পরিকল্পনা মন্ত্রী এম. এ মান্নান বলেছেন, প্রবাসীরা আর্থ সামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রাখছেন। তাদের পাঠানো অর্থ আমাদের অর্থনীতির চাকা মজবুত করছে। দেশ মাতৃকার সেবায় তারা বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। শিক্ষা ক্ষেত্রে তাদের অবদান অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। শুক্রবার দুপুরে উপজেলার মজিদপুর মাঠে মন্ত্রী জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্টাষ্ট কর্তৃক উপজেলার স্কুল কলেজ মাদ্রাসার ৫শতাধিক মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে বৃত্তি বিতরণ কালে প্রধান অথিতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রতিবারের ন্যায় এবারও ব্রিটিশ বাংলা এডুকেশন ট্টাষ্ট ২৫ লাখ টাকার বৃত্তি বিতরণ করা হয়।
ব্রিটিশ বাংলা এডুকেশন ট্টাষ্টের চেয়ারম্যান এম.এম নূরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাসনাত আহমদ চুনু ও সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান। সভায় স্বাগত বক্তব্য দেন ট্টাস্টের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মহিব উদ্দিন চৌধুরী, আরো বক্তব্য দেন ট্টাষ্টের প্রতিষ্টাতা সভাপতি এম.এ আহাদ, ট্রেজারার আব্দুল হালিম, ট্টাষ্টি ড: সানোয়ার আলী, আব্দুল মুকিত চুনু (এমবিই) আব্দুল শহিদ, আব্দুল হাসিম, জগন্নাথপুর প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, ট্টাষ্টি মোতাহার হোসেন তারা মিয়া, সাজ্জাদুর রহমান, ছমির আলী, পাটলী ইউপি চেয়াম্যান সিরাজুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আতাউর রহমান, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম প্রমূখ।
এসময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এমরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্্ফুজুল আলম মাসুম, জগন্নাথপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হারুনুর রশীদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু সহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com