বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসেবী আটক শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয় শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাসে সর্বোচ্চ ৭৪টি স্বাভাবিক প্রসব শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব শান্তিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা এক লাখ ৬৬ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে শান্তিগঞ্জে এসেড হবিগঞ্জের উদ্যোগে ১০ দিনব্যাপী কৃষি মেলা ২০২৬ শান্তিগঞ্জে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত  জরুরি রক্ষণাবেক্ষণে শনিবার শান্তিগঞ্জে ২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে  ইউএনওর কাছে ঠিকাদারদের অভিযোগ 

জগন্নাথপুরে শ্বাসরোধে কিশোরের মৃত্যু

জগন্নাথপুরে শ্বাসরোধে কিশোরের মৃত্যু

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে শ্বাসরোধে রাফছান মিয়া (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে জগন্নাথপুর পৌর এলাকার লুদরপুর গ্রামের হারুন মিয়ার ছেলে। সেই সাথে রাকিব আলী (১৬) নামের আরেক কিশোর গুরুতর আহত হয়েছে। সে একই গ্রামের ফারুক আলীর ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার এ ঘটনা ঘটে।
সরজমিনে স্থানীয়রা জানান, লুদরপুর গ্রামের লন্ডন প্রবাসী নাজমুল হোসেনের বাড়িতে কাজ করতো রাফছান ও রাকিব। প্রতিদিনের মতো সোমবার রাতে তারা বাড়ির একটি ঘরে ঘুমিয়ে পড়ে। তবে মঙ্গলবার তারা ঘুম থেকে জেগে না উঠায় বাড়ির লোকজনের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। এক পর্যায়ে দরজা ভেঙে তাদেরকে অচেতন অবস্থায় উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক রাফছানকে মৃত্যু ঘোষণা করেন এবং রাকিবকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ব্যাপারে স্থানীয় এলাকাবাসী জানান, তারা যে ঘরে ঘুমে ছিল, সে ঘরে রাতে জেনারেটর চলছিল। সেই সাথে ঘরের দরজা জানালা বন্ধ ছিল। তারা ধারণা করছেন, জেনারেটরের ধোয়ায় শ্বাসরোধে হয়ে তারা অচেতন হয়েছিল। যে কারণে এ ঘটনা ঘটেছে। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক ডাঃ শায়খুল ইসলাম বলেন, কোন প্রকার ধোয়ার কারণে শ্বাসরোধ হয়ে কিশোরের মৃত্যু হয়েছে ও অন্যজনকে গুরুত্বর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীর সাথে আলাপ হলে তিনি বলেন, দরজা-জানালা বন্ধ থাকা ঘরে জেনারেটরের ধোয়ায় শ্বাসরোধ হয়ে রাফছানের মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তবে রাফসানের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসাপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com