মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি

জগন্নাথপুরে হামলায় যুবলীগ নেতা আহত ॥ দুপক্ষে উত্তেজনা

জগন্নাথপুরে হামলায় যুবলীগ নেতা আহত ॥ দুপক্ষে উত্তেজনা

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় যুবলীগ নেতা আহত হওয়ার ঘটনায় দুপক্ষে উত্তেজনা বিরাজ করছে। জগন্নাথপুর পৌর পয়েন্টে সোমবার রাতে সংঘর্ষের ঘটনা ঘটে।
জানাযায়, গত কয়েক দিন আগে উপজেলার রাণীগঞ্জের এক সিএনজি চালককে জগন্নাথপুর বটেরতল নামক স্থানে মারপিট করে অন্য চালকরা। এ ঘটনায় জগন্নাথপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও রাণীগঞ্জ সিএনজি মালিক সমিতির সভাপতি আজমল হোসেন মিঠু বাদী হয়ে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেন। এ নিয়ে জগন্নাথপুর পূর্বপাড় সিএনজি সমিতি ও রাণীগঞ্জ সিএনজি সমিতির চালকদের মধ্যে বিরোধ দেখা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এরই জের ধরে সোমবার রাতে জগন্নাথপুর পৌর পয়েন্টে জগন্নাথপুর পূর্বপাড় সিএনজি সমিতির চালকদের হামলায় রাণীগঞ্জ সিএনজি মালিক সমিতির সভাপতি ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি আজমল হোসেন মিঠু আহত হন। আহতকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।
এদিকে-আজমল হোসেন মিঠু আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে রাণীগঞ্জ থেকে কয়েক শতাধিক উত্তেজিত জনতা জগন্নাথপুর পৌর পয়েন্টে এসে অবস্থান নেন। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হওয়ার সংবাদ পেয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ দল পৌর পয়েন্টে অবস্থান নিয়ে দুই পক্ষের লোকদের সরিয়ে দেন। প্রায় ঘন্টা ব্যাপী পৌর পয়েন্টে সতর্ক অবস্থানে ছিল পুলিশ। এঘটনায় দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

 

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com