শনিবার, ১৩ Jun ২০২৬, ১০:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

ব্রিটিশ রাষ্ট্রদূত হলেন বিশ্বনাথের মকবুল আলী

ব্রিটিশ রাষ্ট্রদূত হলেন বিশ্বনাথের মকবুল আলী

প্রবাস ডেস্ক :: ডোমিনিকান রিপাবলিক এবং রিপাবলিক অব হাইতির রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মকবুল আলী ওবিই। সম্প্রতি তাকে ব্রিটিশ রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়। রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়ার আগে বাহরাইনে ডেপুটি ব্রিটিশ রাষ্ট্রদূত ছিলেন তিনি।

এর আগে তিনি তিনজন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর পলিসি অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন।
বাংলাদেশি পরিবারের সন্তান মকবুল আহমদের জন্ম ও বেড়ে উঠা যুক্তরাজ্যের ব্রাডফোর্ডে। বাংলাদেশে তার পৈতৃক নিবাস সিলেটের বিশ্বনাথ উপজেলার চানসির কাপন গ্রামে। রয়্যাল কলেজ অব ডিফেন্স এবং স্কুল অব অরিয়েন্টাল এন্ড আফ্রিকান স্টাডিজ (সোয়াস) থেকে তিনি পড়াশোনা করেছেন।

ক্যারিয়ারের বেশিরভাগ সময় তিনি মধ্যপ্রাচ্য, বৃহত্তর মুসলিম সমাজ এবং আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ে কাজ করেছেন। আরব বসস্তের উত্তাল সময়ে তিনি মিসরের কায়রোতে ব্রিটিশ দূতাবাসে নিযুক্ত ছিলেন।

লিবিয়াতে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্পেশাল এনভয় গ্রুপের চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন মকবুল আলী। যুক্তরাজ্যের সরকারি সেবায় বিশেষ অবদানের জন্য মকবুল আলীকে ২০১০ সালে অর্ডার অব দ্যা ব্রিটিশ অ্যাম্পায়ার (ওবিই) খেতাবে ভূষিত করেন রানি দ্বিতীয় এলিজাবেথ।

মকবুল আলী ব্রিটিশ রাষ্ট্রদূত হওয়া তৃতীয় বাংলাদেশি। আগের দু’জন হলেন-আনোয়ার চৌধুরী এবং আসিফ আনোয়ার আহমদ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com