বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

আগামী ২২ মার্চ পবিত্র শ‌বে মেরাজ

আগামী ২২ মার্চ পবিত্র শ‌বে মেরাজ

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: সোমবার বাংলা‌দে‌শের আকা‌শে রজব মাসের চাঁদ দেখা যায়নি। মঙ্গলবার ৩০ দি‌নে পূর্ণ হ‌বে চল‌তি জমা‌দিউস সা‌নি মাস। বুধবার থে‌কে রজব মাস গণনা শুরু হবে। এ হিসেবে আগামী ২৬ রজব অর্থাৎ ২২ মার্চ রোববার দিবাগত রাতে পবিত্র মেরাজ পালিত হ‌বে।

জাতীয় চাঁদ দেখা ক‌মি‌টির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হ‌য়ে‌ছে। শ‌নিবার বায়তুল মোকাররম জাতীয় মস‌জি‌দে ইসলা‌মিক ফাউ‌ন্ডেশ‌নের সভাক‌ক্ষে ক‌মি‌টির সভা অনু‌ষ্ঠিত হয়। এতে সভাপ‌তিত্ব ক‌রেন ধর্ম প্র‌তিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ।

মেরাজ শব্দের অর্থ উর্দ্ধাকাশে গমন। শবে মেরাজ মানে উর্দ্ধাকাশে গমনের রাত। ১৪০০ বছর আগে ২৬ রজব দিবাগত রাতে সপ্ত আসমান পেরিয়ে আরশে আজিমে পৌঁছে আল্লাহ তায়ালার সঙ্গে সরাসরি কথপেকথন শেষে পৃথিবীতে ফিরে আসেন মহানবী (সা.)। এ ঘটনা নবী করিম (সা.) এর মোজেজা হিসেবে প্রকাশ পেয়েছিল। তাঁর উম্মতের জন্য দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয় এ দিনে। বিশ্বের শত কোটি মুসলমান মেরাজের ঘটনাকে বিনা প্রশ্নে বিশ্বাস করেন। রাতটি শবে মেরাজ হিসেবে পালন করেন। এ রাতে ইসলাম ধর্মাবলম্বীরা জিকির আসকার ও নফল ইবাদত-বন্দেগি করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com