বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কৃষি উদ্যোক্তা তৈরিতে শান্তিগঞ্জে পার্টনার কংগ্রেস শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের কমিটি গঠন: মঞ্জুর সভাপতি, সিতু সম্পাদক জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা

জগন্নাথপুরে গাড়ি চাপায় নিহত ইমন হত্যাকারীর শাস্তির দাবিতে মানববন্ধন

জগন্নাথপুরে গাড়ি চাপায় নিহত ইমন হত্যাকারীর শাস্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুরে লেগুনা গাড়ি চাপায় নিহত স্কুলছাত্র ইমন
হত্যাকারীর শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। নিহত ইমন ছিল শাহপরান উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। ৪ অক্টোবর রোববার
বিকেলে শাহপরাণ উচ্চ বিদ্যালয়ের ইমনের সহপাঠী শিক্ষার্থী-শিক্ষক ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে নাদামপুর এলাকার সড়কে এ মানববন্ধন
কর্মসূচির আয়োজন করা হয়। শিক্ষক নোমান আহমদ সাদীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি নুরুল হক, বর্তমান সাধারণ সম্পাদক বশির আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান, স্থানীয় ইউপি সদস্য ইকবাল হোসেন সাজাদ, শাহপরাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, শিক্ষক রুহুল আমিন, শিক্ষক শের আলী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা ফকির আজিজ প্রমূখ। এতে সর্বস্তরের প্রতিবাদী জনতা অংশ গ্রহণ করেন।

 

প্রসঙ্গত-গত ২ অক্টোবর লেগুনা গাড়ির চাপায় নাদামপুর গ্রামের জমাত আলীর ছেলে বাইসাইকেল আরোহী ১৪ বছরের স্কুলছাত্র ইমন মিয়ার ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়। এ ঘটনার প্রতিবাদে ফুসে উঠেছেন সর্বস্তরের জনতা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com