বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

সুনামগঞ্জের উন্নয়নে বারবার বাধা প্রদান করা হচ্ছে : ব্যারিস্টার ইমন

সুনামগঞ্জের উন্নয়নে বারবার বাধা প্রদান করা হচ্ছে : ব্যারিস্টার ইমন

স্টাফ রিপোর্টার ::  শারদীয় দূর্গোৎসব-২০২০ উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এক শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) বিকাল ৪ ঘটিকায় জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা প্রশাসক মোঃ আব্দুল আহাদের সভাপতিত্বে সুনামগঞ্জ সার্কিট হাউজে সনাতন ধর্মাবলম্বীদের সাথে এক শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন ক্ষোভ প্রকাশ করে বলেন, সুনামগঞ্জের উন্নয়নে একটি মহল সবসময় বাধা সৃষ্টি করে আসছে, তিনি আরও বলেন, সুনামগঞ্জের অন্যতম প্রকল্প বিদ্যুৎ এর পাওয়ার গ্রীড স্টেশন বাস্তবায়নে বাধা সৃষ্টি করে আসছিলো একটি মহল। সব বাধা অতিক্রম করে পাওয়ার গ্রীড স্টেশন বাস্তবায়ন হয়, যার ফলে বর্তমানে সাধারণ মানুষজন এর সুফল পাচ্ছে এখন।
ইদানীং আমরা আরও লক্ষ্য করেছি যে, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মহোদয় যিনি সুনামগঞ্জবাসীর উন্নয়নের জন্য দিনরাত পরিশ্রম করছেন, এবং যেসব উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, তাতেও বাধা প্রদান করা হচ্ছে।
শুভেচ্ছা বিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, সাবেক সাংসদ এডভোকেট শাহানা রব্বানী, পুলিশ সুপার মিজানুর রহমান, পৌর মেয়র নাদের বখত, ফেনারবাক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com