মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই ও ইসলাম বিরুধী কার্যকলাপ বন্ধের দাবীতে  গনসমাবেশ ও বিক্ষোভ মিছিল  পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝব ‘ডাল মে কুচ কালা হ্যায়’: শিক্ষামন্ত্রী আলোচনা ব্যর্থ ঘোষণার পরেই পাকিস্তান ছাড়লেন মার্কিন প্রতিনিধি হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু

শাহজালালে বাংলাদেশি উড়োজাহাজের জরুরি অবতরণ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করেছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ড্যাশ-৮ মডেলের এই উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটির কারণে অবতরণ করে।

শাহজালাল বিমানবন্দরের সিনিয়র এয়ার ট্রাফিক অফিসার অহিদুল আলম প্রথম আলোকে বলেন, দুপুর ১২টা ২৬ মিনিটে ঢাকা থেকে সৈয়দপুরে যাচ্ছিল বিমানের একটি ফ্লাইট। ওড়ার ১৮ মিনিট পর উড়োজাহাজটি আবারও শাহজালাল বিমানবন্দরে ফিরে আসে। বিমানটির কেবিনে প্রেশার কমে যাওয়ায় ১২টা ৪৪ মিনিটে এটি অবতরণ করে। অবতরণের পর সব যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়। বিমানের অন্য একটি উড়োজাহাজকে যাত্রীদের নিয়ে সৈয়দপুর ফ্লাইটের জন্য প্রস্তুত করা হচ্ছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, দুপুর ১২টার পর ঢাকা থেকে সৈয়দপুরে যাচ্ছিল বিমানের ওই ফ্লাইট। ড্যাশ-৮ মডেলের এই উড়োজাহাজে ৬৩ জন যাত্রী ছিলেন।

এ ব্যাপারে বিমানের জনসংযোগ বিভাগের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তাঁদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষও কোনো মন্তব্য করেনি।

মাত্র আট দিন আগে ১২ মার্চ নেপালের কাঠমাণ্ডুর ত্রিভুবন ইন্টারন্যাশনাল বিমানবন্দরে ইউএস-বাংলার ড্যাশ-৮ উড়োজাহাজ বিধ্বস্ত হলে ৪৯ জন যাত্রী মারা যান। এঁদের মধ্যে ২৬ যাত্রী বাংলাদেশি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com