সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

এমপি-মন্ত্রীদের চুরির খবর ঢাকতে ৩২ ধারা: আ স ম রব

এমপি-মন্ত্রীদের চুরির খবর ঢাকতে ৩২ ধারা: আ স ম রব

জগন্নাথপুর নিউজ ডেস্ক:
স্বাধীনতার পতাকা উত্তোলক ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, এমপি-মন্ত্রীদের চুরির খবর ঢাকতে ৩২ ধারা আইন করছে সরকার। যাহা ৫৭ তাহাই ৩২ উল্লেখ করে তিনি বলেন, সমৃদ্ধশালী একটি জাতি বা দেশ উন্নত জাতি হিসেবে টিকে থাকার জন্য স্থিতিশীলতা, গণতন্ত্র, মৌলিক অধিকার, সাংবাদিক ও সংবাদপত্রের স্বাধীনতা দরকার। দেশে আইনের শাসন, ন্যায়বিচার ও সংবাদপত্রের স্বাধীনতা না থাকায় সব ম্লান হয়ে যাচ্ছে। স্মরণ রাখতে হবে সাংবাদিকদের কারণেই মার্কিন যুক্তরাজ্যে সরকারের পতন হয়েছে। শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জনগণের সবচাইতে বড় শক্তি হচ্ছে আইনের শাসন ও কোটকাচারি। কিন্তু আজ আইনের শাসন নেই, ভোটাধিকার নেই। মাত্র দুই কোটি টাকার জন্য সাবেক প্রধানমন্ত্রীকে জেলে পাঠানো হয়েছে। অথচ লক্ষকোটি টাকা এ দেশ থেকে লুটপাট হয়েছে। সরকারদলীয় লোকজন ব্যাংক লুট ও মূলধন খেয়ে ফেললেও তার বিচার হচ্ছে না বলে মন্তব্য করেন আ স ম রব। এ সময় উপস্থিত ছিলেন জেএসডি সহসভাপতি বেগম তানিয়া রব, কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ মনছুরুল হক, সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, লক্ষ্মীপুর প্রেসক্লাব সভাপতি কামাল উদ্দিন হাওলাদার ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com