শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চিলাউরা বাজারে নির্বাচনী সভায় কয়ছর আহমদ; আমি সততার সাথে উন্নয়ন করবো জগন্নাথপুরের লন্ডন প্রবাসীর আগুনে পুডানো লাশ উদ্ধার,পরিবার বাক রুদ্ধ কয়ছর আহমদ বিজয়ী হলে এলাকায় ব্যাপক উন্নয়ন হবে, জগন্নাথপুরে ধানের শীষের সমর্থনে ব্যাপক গনসংযোগ ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত করছে জগন্নাথপুরে প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে কয়ছর আহমদ; ধানের শীষের বিজয় হবে ইনশাআল্লাহ জগন্নাথপুরে গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভার বিষয়টি সাংবাদিক দের জানানো হয়নি! সিলেটে জনসভায় তারেক রহমান; তথাকথিত নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছিল এক টাকা ঘুসের প্রমাণ দিতে পারলে চাকরি ছেড়ে দেব: ডিসি সারওয়ার উত্তর জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা-অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ বিতরন জগন্নাথপুরে আচরন বিধি পালন ও নির্বাচন সুষ্ঠু করতে অবহিতকরণ সভা   

সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

 
জগন্নাথপুর নিউজ ডটকম ডেস্ক :: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দেশের মানুষ যেন আনন্দঘন পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন করতে পারে, সে জন্য সতর্ক অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ জন্য নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা।

শুক্রবার বিকালে রমনা বটমূল ও আশপাশ এলাকা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

পহেলা বৈশাখ পালনে কোনো ধরনের হুমকি নেই উল্লেখ করে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, পহেলা বৈশাখের রাতেই যেহেতু পবিত্র শবে মেরাজ, সেহেতু বিকাল ৫টার মধ্যেই উন্মুক্ত স্থানে বৈশাখী অনুষ্ঠান শেষ করতে হবে। কারণ সন্ধ্যার পরেই ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত বন্দেগিতে মশগুল থাকবেন।

দেশবাসীকে আতঙ্কমুক্ত থেকে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ পালনের আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুরো এলাকা সিসিটিভির আওতায় আনা হয়েছে। র‍্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থা সক্রিয় অবস্থানে থেকে দায়িত্বপালন করবে। কোন পরিস্থিতিতে কী করতে হবে, সে জন্যই এ ধরনের নিরাপত্তা মহড়ার আয়োজন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পহেলা বৈশাখের মূল অনুষ্ঠানস্থল রমনা বটমূল ও আশপাশ এলাকার নিরাপত্তাব্যবস্থা ঘুরে দেখেন তারা। পরে পুলিশের বিশেষায়িত টিম সোয়াতের নিরাপত্তা মহড়া পর্যবেক্ষণ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com