বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের সাংবাদিকদের উদ্দেশে কয়েকটি কথা আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা শান্তিগঞ্জে প্রথম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ৪ মৎস্যজীবীকে ১০ হাজার টাকা জরিমানা ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ শান্তিগঞ্জে ‘আমার সংস্কৃতি, আমার অহংকার’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী মক্কা চুক্তি: বাংলাদেশের জন্য কী হতে পারে? প্রবাসী জুলাই যোদ্ধা আলী আহমদের পরিবারের পাশে বিএনপি-যুবদল নেতারা

ভারী বর্ষণের সতর্ক বার্তা; কৃষকদের প্রতি দ্রুত ধান কাটার আহ্বান

ভারী বর্ষণের সতর্ক বার্তা; কৃষকদের প্রতি দ্রুত ধান কাটার আহ্বান

নিজস্ব প্রতিবেদক:; সুনামগঞ্জের হাওরগুলোতে কৃষকদের দ্রুত ধান কাটার জন্য সর্তকবার্তা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী খুশী মোহন সরকার স্বাক্ষরিত সর্তকবার্তায় বলা হয়েছে, বাংলাদেশ পানি উন্নয়ণ বোর্ড কতৃক প্রাপ্ত তথ্য অনুযায়ী বন্যা পুর্নবাসন ও সতকীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী ৩০ এপ্রিল থেকে পরবর্তী ৭২ ঘন্টা সুনামগঞ্জ জেলায় মাঝারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এতে ২৫০ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে নদনদীর পানি বৃদ্ধি ও আকস্মিক বন্যার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও অধিক বৃষ্টিপাতের ফলে হাওরের পাকা ধানের ক্ষতি হতে পারে। বিষয়টি প্রতিটি উপজেলার মসজিদে মাইকের মাধ্যমে জনগনকে সতর্ক করতে বলা হয়েছে। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ পানি উন্নয়ন বোর্ড থেকে এ সংক্রান্ত চিঠি প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, চিঠি পাওয়ার পর থেকে জগন্নাথপুর উপজেলার হাওরের কৃষকদেরকে বিষয়টি অবহিত করতে কার্যক্রম শুরু করেছি।  এছাড়াও হাওর এলাকায় দ্রুত ধান কাটার জন্য কৃষকদেরকে উদ্ধুদ্ধ করতে নানা পদক্ষেপ নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com