শান্তিগঞ্জ প্রতিনিধি::
আনন্দ, কোলাহল আর উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রি-প্রাইমারি শ্রেণির ক্লাস সমাপনী পার্টি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) দুপুর ১২টায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুমা চক্রবর্তী।
সমাপনী পার্টি উপলক্ষে কেক কাটা, নৃত্য ও গান পরিবেশনের আয়োজন করা হয়। এতে খুদে শিক্ষার্থীরা আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে। তাদের উপস্থিতিতে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ হয়ে ওঠে উৎসবমুখর।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাছুম মিয়া, সহকারী শিক্ষক কুমকুম পুরকায়স্থ, উম্মে কুলসুম, রিন্টু কুমার দাস, রাবেয়া আক্তার, পান্না রানী মৈত্র, তানজিনা বেগম রুজি ও রিকা দাসসহ প্রমুখ।
Leave a Reply