বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

ইউএনওর ছেলের জন্মদিন পালন এতিমখানায়!

ইউএনওর ছেলের জন্মদিন পালন এতিমখানায়!

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার ইসরাত জাহান কেয়ার ছেলে সামিন ইয়াসার কল্পের জন্মদিন পালন করা হয়েছে এতিমখানায়।
শনিবার উপজেলার ফেকামারা এতিমখানায় ৪০ জন এতিমের সঙ্গে স্বামী ও ছেলেকে নিয়ে নিজ খরচে রান্না করে দুপুরের খাবার খেয়েছেন তিনি।

মমতাময়ী ইউএনওর ছেলের জন্মদিনে এতিম ছেলেদের আদর ভালোবাসায় ভরিয়ে দেয়ার খবর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ সময় কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুল ওয়াহাব আইন উদ্দিন, ফেকামারা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মইনুর রহমান মনির, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাইমিনুল ইসলাম আরিফ ব্যতিক্রমী জন্মদিন পালনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সামিন ইয়াসার কল্প কটিয়াদী শাহীন ক্যাডেট একাডেমির নার্সারি ক্লাসের ছাত্র।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com