মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

চাঁদ দেখা যায়নি, শুক্রবার থেকে পবিত্র মাহে রমজান শুরু

চাঁদ দেখা যায়নি, শুক্রবার থেকে পবিত্র মাহে রমজান শুরু

জগন্নাথপুর নিউজ ডেস্ক::  বুধবার দেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই মুসলমানদের রোজা রাখার মাস পবিত্র মাহে রমজান শুরু হচ্ছে শুক্রবার থেকে। বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান জানান, বাংলাদেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি। শুক্রবার থেকে রমজান মাস শুরু হবে। তবে বৃহস্পতিবার থেকে শুরু হবে তারাবি নামাজ। এর আগে রমজানের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে তা নির্ধারণ করতে বুধবার মাগরিবের পর বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। এদিকে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবে বৃহস্পতিবার থেকে রমজান শুরু হবে।
মঙ্গলবার দেশের কোথাও চাঁদ দেখতে পায়নি বলে সে দেশের ‘সাবাক’ নিউজ ওয়েবসাইট জানিয়েছে। ফলে সৌদিআরবে রমজান শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। আশা করা যায়, রমজানের সিয়াম হবে ২৯টি। তাই সৌদি আরবে ঈদুল ফিতর হতে পারে ১৫ জুন। এদিকে মালয়েশিয়া ও অস্ট্রেলিয়াতে আগামী বৃহস্পতিবার থেকে পবিত্র রমজান শুরু হবে। এই দুটি দেশের চাঁদ দেখা কমিটি এই খবর জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com