সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় পবিত্র শবেকদর পালিত,মসজিদে মসজিদে ধর্মপ্রাণ মুসল্লীদের ঢল

জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় পবিত্র শবেকদর পালিত,মসজিদে মসজিদে ধর্মপ্রাণ মুসল্লীদের ঢল

স্টাফ রিপোর্টার:: সারা দেশের ন্যায় জগন্নাথপুরেও যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে পবিত্র লাইলাতুল শবেকদর পালিত হয়েছে। এ রাতে উপজেলার প্রতিটি মসজিদে মসজিদে ধর্মপ্রাণ মুসল্লীদের ঢল নামে। মঙ্গলবার সন্ধ্যা থেকে থেমে থেমে বৃষ্টিপাত হয়, ইফতারের পর ও এশার নামাজের আগ মুহুর্তে টানা বৃষ্টি শুরু হয়।

পবিত্র লাইলাতুল কদরের বরকতময় এই রাতে এশার আজানের পর পর বৃষ্টি উপেক্ষা করে মসজিদমুখী হন ধর্মপ্রাণ মুসলমানরা। তাঁরা মহান আল্লাহ পাকের নৈকট্য লাভে ইবাদত বন্দেগীতে সময় কাটান।
জগন্নাথপুর উপজেলা সদর এর আল মদিনা জামে মসজিদের ইমাম মাওলানা আবু আইয়ুব আনসারী বলেন, হাজার বছরের শ্রেষ্ট রাত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর। এই রাতে আল্লাহপাক তাঁর বান্দাদের জন্য রহমত বরকত ও পূর্ণতা দান করেন। মহান আল্লাহপাকের দিদারের আশায় ধর্মপ্রাণ মুসলমানগন নিজের জীবনের গুনা মাফ চেয়ে জাহান্নামের আজাব থেকে মুক্তি লাভ ও দেশ জাতির কল্যান কামনা করে মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com