সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদ বাজারে ক্রেতাদের ঢল

জগন্নাথপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদ বাজারে ক্রেতাদের ঢল

স্টাফ রিপোর্টার :: প্রবাসি অধ্যুষিত সুনামগঞ্জের জগন্নাথপুরে বৃষ্টি উপেক্ষা করে চলছে ঈদের বেচাকেনা। বুধবার জগন্নাথপুর উপজেলা সদরের জগন্নাথপুর পুরান বাজার ও পৌরশহরের বিভিন্ন বিপনী বিতানে সকাল থেকে নারী পুরুষ শিশু সহ বিভিন্ন বয়সী মানুষের প্রচন্ড ভীড় দেখা গেছে। বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়ায় বৃষ্টির মধ্যও ঈদ বাজারে ক্রেতাদের উপস্থিতি ছিল ব্যাপক।

ক্রেতা ও বিক্রেতার সঙ্গে আলাপ করে জানা যায়, ঈদের দিন ঘনিয়ে আসার সঙ্গে ঈদ বাজারে বিক্রির ধুম পড়েছে। গত দুই বছর ফসলডুবির কারনে ঈদ বাজার কিছুটা মন্দা থাকলেও এবারের ঈদে আগে-ভাগেই বেচাকেনা শুরু হয়েছে। ফজুল মিয়া নামে ঈদ বাজারে আসা এক ক্রেতা জানান, আর মাত্র তিন/চার দিন বাকী আছে ঈদুল-উল ফিতরের। কাজের ব্যস্থতার কারনে ঈদ বাজারে পরিবার পরিজনের জন্য নতুন জামা কাপড় কিনতে পারিনি, তাই আজ বাজারে এসেছি। মতিন মিয়া নামে আরেক ক্রেতা জানান, নতুন জামা-কাপড় না হলেও ঈদের আনন্দই যে মলিন হয়ে যায়। তাই বৃষ্টির মধ্যে ঈদ বাজার অন্য দোকান থেকে অন্য দোকানে চাহিদা অনুয়ায়ী কাপড়-ছুপর কিনতে ঘুরছি।
শহরের সালমান ফ্যাশনের স্বত্ত্বাধিকার ফয়জুল ইসলাম বলেন, টানা দুই বছর আমাদের এলাকায় মানুষের গোলায় ফসল উঠেনি, এবছর হাওরে বাস্পার ফলনের কারনে মানুষের অভাব অনেকটা লাঘব হয়েছে। বাস্পার ফসল আর প্রবাসীদের আর্থিক সহযোগিতায় জমজমাট হয়ে উঠেছে ঈদ বাজার। বেচাবিক্রি ভালই হচ্ছে, নিউ ঝলক ফ্যাশনের কদ্দুছ মিয়া বলেন, শেষ মুর্হুতে ঈদের বেচাকেনা ভালই হচ্ছে।
জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারন সম্পাদক জাহির উদ্দিন বলেন, বৃষ্টির উপেক্ষা করেও ঈদ বাজারে মানুষের উপচেপড়া ভীড় দেখা যাচ্ছে। এবারের ঈদে ব্যবসায়ীদের ভালো বেচাকেনা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com