মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

সেলফি কেড়ে নিল একই পরিবারের তিনজনের প্রাণ

সেলফি কেড়ে নিল একই পরিবারের তিনজনের প্রাণ

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
সেলফি তুলতে গিয়ে প্রাণ হারাল একই পরিবারের তিনজন। সোমবার সন্ধ্যায় নরসিংদীর সদর উপজেলার বাদুয়ারচরে এ নির্মম ঘটনাটি ঘটে।
স্থানীয়দের বর্ণনা মতে, রেললাইনের পাশে দাঁড়িয়ে সেলফি তুলতে মগ্ন ছিল এ পরিবারটি। এ সময় পেছন থেকে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় বাবা ও দুই মেয়েসহ তিনজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন- নরসিংদী পৌর এলাকার বিলাশদী মহল্লার মোল্লা বাড়ির ভাড়াটিয়া হাফেজ মিয়া (৪০), হাফেজ মিয়ার কন্যা তারিন আক্তার (১৪) এবং তুলি আক্তার (০২)।

নিহতরদের সকলেই নোয়াখালী জেলার বাসিন্দা। নিহত হাফেজ মিয়া ভেলানগর বাজারের একজন চা-পান বিক্রেতা। স্থানীয়রা পুলিশে খবর দিলে নরসিংদী রেলওয়ে ফাঁড়ি পুলিশ দুর্ঘটনাস্থল পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসাপাতালে প্রেরণ করে।
নরসিংদী রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক আবু সায়েম চৌধুরী জানান, ‌‌’বিকেলে ঘুরাঘুরির সময় তারা রেললাইনে উঠে পরে বলে জানতে পেরেছি। অতিরিক্ত লোক ও পার্শবর্তী নদীতে বিকটশব্দে গান বাজনার ফলে তারা ট্রেনের হর্ণ শুনতে পারেনি। ফলে ট্রেনের ধাক্কায় বাবা ও তার দুই শিশু কন্যা নিহত হয়। আমরা আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা নিচ্ছি।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com