রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চেয়ারম্যান সুফি মিয়ার মা আয়মনা বিবির জানাজা সম্পন্ন, বিভিন্ন মহলের শোক জগন্নাথপুরে চাচাতো ভাইয়ের সুলফির আঘাতে ব্যবসায়ী নিহত রবীন্দ্রনাথ বনাম নজরুল: বিতর্ক নয়, মানুষের জীবনমানই হোক অগ্রাধিকার কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি কয়ছর আহমেদ: মডেল উপজেলা গড়তে সবার সহযোগীতা চাই জগন্নাথপুরে জেলাব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত: পুরস্কার বিতরণ ও প্রাণবন্ত আয়োজন জগন্নাথপুরে নাবিলা ইলেকট্রনিক্স এর শুভ উদ্বোধন  ‘স্টার শাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড’ অর্জন করায় মাওলানা খলিলুর রহমানকে সংবর্ধনা শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কেশবপুরে সড়ক বন্ধ করে দেয়াল নির্মাণের উদ্যোগ, রাস্তা উন্মুক্ত রাখার দাবিতে শতাধিক পরিবারের সভা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রানীগঞ্জে সাবেক ইউপি মেম্বার ফজলুল হক আর নেই

রানীগঞ্জে সাবেক ইউপি মেম্বার ফজলুল হক আর নেই

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাঘময়না গ্রামের বাসিন্দা রাজনীতিবীদ ও সমাজসেবক আওয়ামীলীগ নেতা আলহাজ্ব ফজলুল হক আর নেই।

ইন্নালিল্লাহি….রাজিউন। গতরাত ১২টা ১৫ মিনিটে নিজবাড়িতে বার্ধ্যকজনিতরোগে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রীসন্তানসহ অসংখ্য আত্বীয় স্বজন গুনগাহী রেখে গেছেন। তিনি রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মজলুল হক এর বড় ভাই। তিনি নিজেই ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও রানীগঞ্জ কলেজ পরিচালনা কমিটিসহ বিভিন্ন গুরুত্বপুর্ন দায়িত্ব পালন করেন। আওয়ামীলীগের রাজনীতিতে তিনি সম্পৃক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি,সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সিদ্দিক আহমদ,উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি নুরুল ইসলাম, বর্তমান সভাপতি আকমল হোসেন,সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা বর্তমান ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,রানীগঞ্জ ইউনিয়ণ আওয়ামীলীগ সভাপতি সুন্দর আলী,সাধারণ সম্পাদক ছদরুল ইসলাম শোক প্রকাশ করেছেন। মরহুমের পুত্রদ্বয় যুক্তরাজ্য থেকে দেশে এলে জানাযা ওদাফনের সময় ঠিক করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com