বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে কৃষি ঋণ প্রচারণা ও প্রকাশ্যে ঋণ বিতরণ শান্তিগঞ্জে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা শিক্ষানবিশি থেকে কর্মসংস্থান: FIVDB-RAISE প্রকল্পের কার্যক্রম পরিদর্শন ও চাকরিদাতাদের সঙ্গে মতবিনিময় শান্তিগঞ্জে নাইন্দারপাড় ক্রিকেট সুপারলীগের উদ্বোধন শান্তিগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী আবুল খয়েরের গণসংযোগ ও লিফলেট বিতরণ দেশের স্থিতিশীলতা রক্ষায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ জরুরি: মঞ্জু সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার প্রবেশ পথের গেটে অগ্নিসংযোগ এমপি কয়ছর আহমেদের প্রচেষ্টায় জগন্নাথপুরের বৃহৎ দুটি সেতু অনুমোদন হওয়ায় হাওরবাসীর মধ্যে আনন্দ যুক্তরাজ্যে বাংলদেশী কমিউনিটিতে বাংলাদেশের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও সংঘাতের কোনো স্থান নেই নবনির্মিত জগন্নাথপুর থানা ভবনের উদ্ধোধন কালে কয়ছর আহমেদ এমপি; অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনতে হবে

শান্তিগঞ্জে কৃষি ঋণ প্রচারণা ও প্রকাশ্যে ঋণ বিতরণ

শান্তিগঞ্জে কৃষি ঋণ প্রচারণা ও প্রকাশ্যে ঋণ বিতরণ

শান্তিগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের শান্তিগঞ্জে উপজেলা ভিত্তিক কৃষি ঋণ প্রচারণা ও প্রকাশ্যে ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে বাংলাদেশ ব্যাংক, সিলেট এবং শান্তিগঞ্জ উপজেলাস্থ তফসিলি ব্যাংকসমূহের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পূবালী ব্যাংক পিএলসি, পাগলা বাজার শাখার ব্যবস্থাপক কামরুল ইসলামের সভাপতিত্বে এবং পূবালী ব্যাংকের আঞ্চলিক কার্যালয়, সিলেটের সিনিয়র প্রিন্সিপাল অফিসার নিউটন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের অতিরিক্ত পরিচালক সুব্রত তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সহজ শর্তে প্রাতিষ্ঠানিক ঋণ গ্রহণ করবেন। সুদখোর মহাজনদের কাছ থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। ঋণ নিয়ে মৎস্য খামার, গবাদিপশু পালন, ব্যবসা-বাণিজ্য ও চাষাবাদে বিনিয়োগ করবেন। উৎপাদিত ফসল বা ব্যবসা থেকে আয় হওয়ার পর ঋণ পরিশোধ করবেন। নির্দিষ্ট নিয়ম মেনে সহজেই প্রাতিষ্ঠানিক ঋণ গ্রহণ করা সম্ভব। তবে ঋণ গ্রহণ করলে নির্ধারিত সময়ে তা পরিশোধ করতে হবে, যাতে সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানগুলোও টিকে থাকতে পারে। গ্রাহকদের সেবা ও উন্নয়নে ব্যাংক সবসময় পাশে রয়েছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পূবালী ব্যাংক পিএলসি, সিলেট পশ্চিম অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ রুহুল আমিন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম।
এছাড়া বক্তব্য দেন সোনালী ব্যাংক, শান্তিগঞ্জ শাখার ব্যবস্থাপক নিখলেশ তালুকদার রাজু, কৃষি উদ্যোক্তা শাহিন মিয়া ও সুজন কর।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ডুংরিয়া শাখার ব্যবস্থাপক রবীন্দ্র কুমার দাশ, নোয়াখালী বাজার শাখার ব্যবস্থাপক সত্যজিৎ রঞ্জন আচার্য্য, পাথারিয়া বাজার শাখার ব্যবস্থাপক একেএম জাহাঙ্গীর, মিনাবাজার শাখার ব্যবস্থাপক শামীম আহমেদ এবং কর্মসংস্থান ব্যাংক, শান্তিগঞ্জ শাখার ব্যবস্থাপক রৌশন আরা।
এছাড়াও উপজেলার বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং কৃষি উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে উপজেলার পূবালী ব্যাংক, সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের মাধ্যমে ২৬ জন কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তার মধ্যে প্রকাশ্যে ঋণ বিতরণ করেন অতিথিরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com