সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে পদোন্নতিপ্রাপ্ত প্রধান শিক্ষকদের নিয়ে শিক্ষা অফিসের মতবিনিময়

জগন্নাথপুরে পদোন্নতিপ্রাপ্ত প্রধান শিক্ষকদের নিয়ে শিক্ষা অফিসের মতবিনিময়

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুরে সিলেট বিভাগের মধ্যে এই প্রথম এক সাথে ৬২ জন সহকারি শিক্ষক পদোন্নতি পেয়ে প্রধান শিক্ষক হয়েছেন। এ উপলক্ষে জগন্নাথপুর উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে স্থানীয় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে সোমবার পদোন্নতি প্রাপ্ত প্রধান শিক্ষকদের নিয়ে মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও উপজেলা প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র দাসের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা পঞ্চানন বালা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দোয়ারাজাবার উপজেলার সহকারি শিক্ষা কর্মকর্তা অনকুল চন্দ্র দাস, জগন্নাথপুর উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মাসুম বিল্লাহ, রাপ্রুচাই মারমা ও কামাল উদ্দিন। বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ধীরেন্দ্র তালুকদার, শিক্ষক সালেহা পারভীন, দিলোয়ার হোসেন, আজিজুর রহমান প্রমূখ। এ সময় উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এছাড়া জগন্নাথপুর পৌর এলাকার ইসহাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেছা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা শিক্ষা কর্মকর্তা পঞ্চানন বালা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com