বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা জগন্নাথপুরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) জরুরি ভিত্তিতে রাস্তা সংস্কারের দাবিতে জগন্নাথপুরে লংমার্চ ও মানববন্ধন সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ জগন্নাথপুরে দুই বছরের মধ্যে দৃশ্যমান উন্নয়ন দেখতে পাবেন- কয়ছর আহমদ এমপি ভূমধ্যসাগর থেকে উদ্ধার জগন্নাথপুরের ৪জনসহ ২৯ বাংলাদেশির পরিচয় মিলেছে জগন্নাথপুরে দু’জন গুলিবিদ্ধ : এলাকায় উত্তেজন। জগন্নাথপুরে দু’জন গুলিবিদ্ধ : এলাকায় উত্তেজন। রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

জগন্নাথপুর পৌরশহর থেকে সন্ধ্যারাতে ২টি মোটরসাইকেল চুরি

জগন্নাথপুর পৌরশহর থেকে সন্ধ্যারাতে ২টি মোটরসাইকেল চুরি

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর পৌরশহর থেকে একই সময়ে দুইটি মোটরসাইকেল চুরি হয়েছে বলে খবর পাওয়া গেছে। শুক্রবার রাত ৯দিকে শহরের ব্যস্ততম এলাকা থেকে একই সময়ের মধ্যে গাড়ী দু’টি চুরি হয়। স্থানীরা জানান, পৌরএলাকার জগন্নাথপুর গ্রামের বাসিন্দা আজাদ আলী তার ডিসকোভারি মোটর সাইকেলটি ঘার লক করে শহরের প্রানকেন্দ্র টিএনটি এলাকা পার্ক করে রাখেন রাত ৯ টার দিকে। কিছু সময় পর দেখতে পান গাড়ীটি নেই।
আজাদ আলী জগন্নাথপুর নিউজ ডটকম কে জানান, লক করেই মোটরসাইকেলটি রেখেছিলাম। একটু পরে এসে দেখি গাড়ীটি নেই। বুঝতে আর দেরি হয়নি, মোটরসাইকেলটি যে চোর সিন্ডিকেট নিয়ে চম্পট দিয়েছে। তবে অবাক হয়েছে সন্ধ্যা রাতে একই এলাকা থেকে দু’টি মোটরসাইকেল চুরি হওয়ায়।

এদিকে একই সময়ে টিএনটি এলাকা থেকে প্রায় তিনশত ফুট দূরবর্তী মোবাইল মার্কেটের সামল থেকে ঘোষগাও গ্রামের অপু মিয়ার পালসার মোটর সাইকেলটি পার্ক করা অবস্থায় লক ভেঙে চোরেরা চুরি নিয়ে গেছে। জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারন সম্পাদক জাহির উদ্দিন জগন্নাথপুর নিউজ ডটকমকে জানান, আমি শুনেছি দুটি মোটরসাইকেল চুরি হয়েছে। জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানিয়েছেন, মোটরসাইকেল চুরির ঘটনায় থানায় কেউ কোন লিখিত অভিযোগ করেনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com