বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

সিলেট ওসমানিতে নানীর চিকিৎসক ধর্ষণ করল নাতিনকে

সিলেট ওসমানিতে নানীর চিকিৎসক ধর্ষণ করল নাতিনকে

জগন্নাথপুর নিউজ ডেস্ক:: সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নানিকে চিকিৎসা করাতে এসে এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই কিশোরীকে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
রোববার রাতে হাসপাতালের তৃতীয়তলায় ওই চিকিৎসকের রুমে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত ওই চিকিৎসককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি মোশাররফ হোসেন।
অভিযুক্ত ওই চিকিৎসকের নাম মাকামে মাহমুদ (২৫)। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায়। বাবার নাম মোখলেসুর রহমান।
এমবিবিএস ৫১ ব্যাচের শিক্ষার্থী মাহমুদ হাসপাতালের নাক-কান-গলা বিভাগের ইন্টার্ন চিকিৎসক বলে জানা গেছে।

হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ফারুক আহমদ জানান, গতকাল রোববার রাতে নগরীর বনকলাপাড়া থেকে ওই কিশোরী তার নানিকে হাসপাতালে নিয়ে আসেন। ওষুধ লিখে আনতে ওই চিকিৎসকের রুমে যায় মেয়েটি। এ সময় দরজা আটকে তাকে ধর্ষণ করেন ওই ডাক্তার।

এ ব্যাপারে ওসি মোশাররফ হোসেন বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ ওই চিকিৎসককে আমাদের হাতে তুলে দিয়েছে। এ অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে এখন ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com