সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ২

জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত সহ ২ পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জানাগেছে, ৩১ জুলাই মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীর নির্দেশনায় থানার এসআই অনুজ কুমার দাশের নেতৃত্বে সংগীয় এএসআই মোক্তার হোসেন সহ পুলিশ দল অভিযান চালিয়ে মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী রুনু মিয়াকে গ্রেফতার করা হয়। সে উপজেলার জামালপুর (রুপশপুর) গ্রামের মাসুক মিয়ার ছেলে। এছাড়া পৃথক অভিযানে এএসআই ফিরোজ মিয়ার নেতৃত্বে পুলিশ দল আদালতের গ্রেফতারি পরোয়ানাভূক্ত আরেক পলাতক আসামী ছুটন মিয়াকে গ্রেফতার করেন। সে উপজেলার উলুকান্দি গ্রামের ছুরুক মিয়ার ছেলে। গ্রেফতারকৃতদের বুধবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com