শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

অবিলম্বে ৫ জন শিক্ষক প্রদানের দাবী; শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে জগন্নাথপুর সরকারি গালর্স হাই স্কুল কমিটির সভা

অবিলম্বে ৫ জন শিক্ষক প্রদানের দাবী; শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে জগন্নাথপুর সরকারি গালর্স হাই স্কুল কমিটির সভা

স্টাফ রিপোর্টার:: শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে জগন্নাথপুর সরকারি গালর্স হাই স্কুল অভিভাবক কমিটির এক সভা বুধবার দুপুরে বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। স্কুল অভিভাবক কমিটির সভাপতি মোঃ সানোয়ার হাসান সুনু এর সভাপতিত্বে সদস্য সচিব প্রধান শিক্ষক অনন্ত কুমার সিংহের সঞ্চালনায় বক্তব্য রাখেন, স্কুলের সহকারি শিক্ষক মোঃ জামাল উদ্দিন, জয়ন্ত কুমার দে, কমিটির সদস্য হাজী আব্দুল জব্বার, আকেলা বেগম, আলমগীর হোসেন, অভিভাবক হাজী সফিকুর রহমান লিলু, মোঃ হাবিল মিয়া প্রমুখ।

সভায় ঐতিহ্যবাহী জগন্নাথপুর সরকারি গালর্স হাইস্কুলের শিক্ষার মান বৃদ্ধিকল্পে শিক্ষকদের আন্তরিকতার সহিত দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। সভাপতির বক্তব্যে সানোয়ার হাসান সুনু বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটের কারণে ছাত্রীদের লেখাপড়া মারাত্মক বাধাগ্রস্থ হচ্ছে। ছাত্রীদের সুষ্টু লেখাপড়ার স্বার্থে অবিলম্বে বিজ্ঞান ও অংকের শিক্ষকসহ ৫ জন শিক্ষক প্রদানের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com