মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে নব-বধূকে এসিড খাইয়ে হত্যার চেষ্টা

জগন্নাথপুরে নব-বধূকে এসিড খাইয়ে হত্যার চেষ্টা

স্টাফ রিপোর্টার:: 
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরণ গ্রামের এক নব-বধূকে তার স্বামী এসিড খাইয়ে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। জানাগেছে, গত ১৪ আগষ্ট মঙ্গলবার বাউধরণ গ্রামের শেফা বেগমের (২৪) বিয়ে হয় দিরাই থানার হাতিয়া গ্রামের মজমিল আলীর সাথে। বিয়ের ২ দিন পর ১৬ আগষ্ট রাতে নব-বধূকে কৌশলে পানির সাথে এসিড খাওয়ায় তার স্বামী মজমিল আলী। পরে আহত নব-বধূর আত্মচিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসেন এবং তাকে তার পিতার বাড়ি বাউধরণ গ্রামে পাঠনো হয়।

এদিকে-১৯ আগষ্ট রোববার রাত সাড়ে ১০ টার দিকে আহত নব-বধূকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহত নব-বধূ জানায়, অন্য মেয়ের সাথে সম্পর্ক থাকার কারণে আমাকে এসিড খাইয়ে মারতে চেয়েছিল আমার স্বামী মজমিল আলী। নব-বধূকে এসিড খাওয়ানো হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসকরা নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com