মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

নাটোরে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

নাটোরে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
নাটোরের লালপুরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মেহের আলী (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
র্যাবের দাবি, নিহত মেহের আলী মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে খুন, ডাকাতি ও মাদক বিক্রির ১৪টি মামলা রয়েছে।
সোমবার দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার চামটিয়া এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলি জব্দ করা হয়েছে।
র্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শিবলী মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে চামটিয়া এলাকায় অভিযান চালায় র্যাবের একটি দল। এ সময় র্যাবের সঙ্গে মাদক বিক্রেতাদের বন্দুকযুদ্ধ হয়।
একপর্যায়ে অন্যরা পিছু হটলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় মেহের আলীকে পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মেহের আলীকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com