বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

রোহিঙ্গা সংকট নিরসন একসঙ্গে কাজ করার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

রোহিঙ্গা সংকট নিরসন একসঙ্গে কাজ করার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
রোহিঙ্গা সংকট নিরসনে একসঙ্গে কাজ  করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস। বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের প্রতি সমবেদনা জানিয়ে শনিবার এক টুইটে তিনি এ আহ্বান জানান। বাংলাদেশ সফরকালে রোহিঙ্গাদের দুর্দশার যে চিত্র তিনি দেখে গেছেন তা উল্লেখ করেন।
টুইটার বার্তায় মহাসচিব গুতেরেস বলেন, গত মাসে রোহিঙ্গা শরণার্থীদের থেকে যে দুঃখজনক ঘটনা শুনেছি তা এখনও আমার কাছে জীবন্ত মনে হচ্ছে। তিনি বলেন, এ সংকট নিরসনে অবশ্যই আন্তর্জাতিকভাবে একযোগে কাজ করতে হবে। জাতিসংঘের কর্মকর্তাদের একটি দল বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবির ভ্রমণ শেষে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত সেই প্রতিবেদন তুলে ধরে মহাসচিব গুতেরেস এসব কথা বলেন। তিনি লিখেছেন, একটি বছর চলে গেছে। এ সংকট থামাতে আমাদের বিশ্বব্যাপী কাজ করতে হবে।
উল্লেখ্য, ১ জুলাই জাতিগত নির্মূল অভিযানের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা আশ্রয়প্রার্থী ও বাংলাদেশের জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে বাংলাদেশ সফরে এসেছিলেন জাতিসংঘ মহাসচিব গুতেরেস।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com