মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

আজ ‘মেয়র হিসেবে আপনাদের পাশে বসার কথা ছিল: কামরান

আজ ‘মেয়র হিসেবে আপনাদের পাশে বসার কথা ছিল: কামরান

জগন্নাথপুর নিউজ ডেস্ক : আমি আজ মেয়র হয়ে আপনাদের পাশে বসার কথা ছিল। কিন্তু ভাগ্য আমার সাথে খেলা করেছে। আমার আর মনোনয়ন দরকার নেই। আমি শেখ হাসিনার নৌকা নিয়েও জয় লাভ করতে পারিনি। আমি আর কাঁদতে পারি না। আমি কাঁদলে মানুষ কাঁদে। আমাকে ক্ষমা করে দিবেন, আমি আপনাদের বিজয় এনে দিতে পারি নি।
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের প্রসঙ্গ উল্লেখ করে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সামনে হাজারো জনতার সামনে এমনটিই বলছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।
বৃহস্পতিবার বিকেলে সিলেটের রেজিস্টারি মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত শোকসভায় বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আমি সাধারণ কর্মী হয়ে কাজ করতে চাই। সিলেটে আর বেইমানী যাতে না হয় এর জন্য মাঠে কাজ করবো। নৌকাকে আর পরাজিত হতে দিব না।
কামরান আর নির্বাচন করবেন না বলেও জানান।
শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, জাহাঙ্গীর কবির নানক এমপি, দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, খালিদ মাহমুদ চৌধুরী ও এনামুল হক শামীম, মাহমুদুস সামাদ এমপি, ইমরান আহমদ এমপি প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com