রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী সুনামগঞ্জ-৩ আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

জগন্নাথপুরে যাত্রীবাহী লেগুনা খাদে পড়ে নারী-শিশু সহ আহত ১৩

জগন্নাথপুরে যাত্রীবাহী লেগুনা খাদে পড়ে নারী-শিশু সহ আহত ১৩

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জগন্নাথপুরে যাত্রীবাহী লেগুনা খাদে পড়ে নারী ও শিশু সহ কমপক্ষে ১৩ জন যাত্রী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের খাশিলা নামক স্থানে।
জানাগেছে, মঙ্গলবার ২টার দিকে জগন্নাথপুর থেকে ছয়হারার উদ্দেশ্যে একটি যাত্রীবাহী লেগুনা যাওয়ার পথে নিয়ন্ত্রন হারিয়ে খাশিলা নামক স্থানে সড়কের পাশে থাকা খাদে পড়ে গেলে দুর্ঘটনা ঘটে। এ সময় গাড়িতে থাকা ১৩ জন যাত্রী আহত হন। এর মধ্যে গুরুতর আহত মাহমুদ মিয়াকে (৪০) আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তিনি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সিদুয়াখাই গ্রামের বাসিন্দা। অন্যান্য আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। লেগুনাটি খাদে পড়ে পানিতে তলিয়ে গেলে আহত যাত্রীদের স্থানীয় পথচারীরা উদ্ধার করেন। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com