শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চিলাউরা বাজারে নির্বাচনী সভায় কয়ছর আহমদ; আমি সততার সাথে উন্নয়ন করবো জগন্নাথপুরের লন্ডন প্রবাসীর আগুনে পুডানো লাশ উদ্ধার,পরিবার বাক রুদ্ধ কয়ছর আহমদ বিজয়ী হলে এলাকায় ব্যাপক উন্নয়ন হবে, জগন্নাথপুরে ধানের শীষের সমর্থনে ব্যাপক গনসংযোগ ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত করছে জগন্নাথপুরে প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে কয়ছর আহমদ; ধানের শীষের বিজয় হবে ইনশাআল্লাহ জগন্নাথপুরে গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভার বিষয়টি সাংবাদিক দের জানানো হয়নি! সিলেটে জনসভায় তারেক রহমান; তথাকথিত নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছিল এক টাকা ঘুসের প্রমাণ দিতে পারলে চাকরি ছেড়ে দেব: ডিসি সারওয়ার উত্তর জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা-অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ বিতরন জগন্নাথপুরে আচরন বিধি পালন ও নির্বাচন সুষ্ঠু করতে অবহিতকরণ সভা   

জগন্নাথপুরে আল্লামা হুছামুদ্দীন চৌধুরী- মহান আল্লাহপাকের নির্দেশিত পথে সবাইকে চলতে হবে

জগন্নাথপুরে আল্লামা হুছামুদ্দীন চৌধুরী- মহান আল্লাহপাকের নির্দেশিত পথে সবাইকে চলতে হবে

জগন্নাথপুর নিউজ ডেস্ক:: বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ’র সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী বলেছেন, আনজুমানে আল ইসলাহ দেশের অন্যান্য সংগঠনের মতো গতানুগতিক কোন সংগঠন নয়। এটি আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদাবাহী সংগঠন। হরতাল, ভাংচুর, অবরোধ, জ্বালাও পোড়াও এবং ক্ষমতা দখল করে মানুষ হত্যার মতো কোন রাজনৈতিক সংগঠন নয়। এ সংগঠনের মূল কাজ হলো মানুষকে আল্লাহ ও তাঁর রাসূলের পথে পরিচালিত করা। ধর্মীয় চেতনায় উজ্জিবিত হয়ে সুন্দর সমাজ নির্মাণে এ সংগঠনের উদ্যেশ্য। শনিবার দুপুর ১টার দিকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ও পৌর আল ইসলাহ’র সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

উপজেলা আল ইসলাহ’র সভাপতি মাওলানা আজমল হোসেন জামীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাওলানা নুর আহমদের পরিচালনায় উপজেলা সদরের আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা কেন্দ্রীয় আঞ্জুমানে আল ইসলাহ’র মহাসচিব অধ্যক্ষ মাওলানা এ,কে এম মনোওর আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আল ইসলাহ’র পরিষদের উপদেষ্ঠা সদস্য অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন, কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা জ,উ,ম আব্দুল মুনঈম মঞ্জুলালী, কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, কেন্দ্রীয় সদস্য অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম আলফাজ, অধ্যক্ষ মাওলানা আব্দুল মুক্তাদীর খান, সুনামগঞ্জ জেলা আল ইসলাহ’র সাধারন সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান তাজুল, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোস্তাক আহমদ, জেলা আল ইসলাহ’র তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা সমছু মিয়া সুজন, জেলা তালামিযের যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল গনি সোহাগ প্রমুখ।

এদিকে সকাল ১১টার দিকে পৌ আল ইসলাহ’র সভাপতি মাওলানা মোঃ নুরুল হকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাওলানা হাফিজ আনোয়ার হোসেনের পরিচালানয় সম্মেলনের ১ম অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে জগন্নাথপুর উপজেলা আল ইসলাহ’র সাবেক সভাপতি মাওলানা মুফতি গিয়াস উদ্দিন, সাবেক সহ-সভাপতি মাওলানা আব্দুল করিম ফারুকী, দিরাই উপজেলা আল ইসলাহ’র সভাপতি মাওলানা আবু সাইদ সৈয়দ, ওসমানিনগর আল ইসলাহ’র সাধারন সম্পাদক মাওলানা আব্দুল মতিন গজনবী, দিরাই উপজেলা আল ইসলাহর সাবেক সভাপতি মাওলানা ফিরোজ আলী, উপজেলা আল ইসলাহ’র সহ-সভাপতি হাফিজ নুরুল হক, যুগ্ম সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা ছদরুল আমিন, উপজেলা আল ইসলাহ নেতা শওকত আলী, পৌর আল ইসলাহ নেতা মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা বদর উদ্দিন আলামিন, নরুল ইসলাম খান সিহাব, জামিল আহমদ আঞ্জুমানে তালামিযে ইসলামিয়া জগন্নাথপুর উপজেলা পশ্চিম শাখার সভাপতি হাফিজ তারিছ আলী, সাধারন সম্পাদক হাফিজ সাইদুল ইসলাম, পূর্ব উপজেলা শাখার সভাপতি ছালেহ আহমদ ছালিক, সাধারন সম্পাদক হাফিজ শাহ আলম, আঞ্জুমানে তালামিযে ইসলামিয়ার পৌর শাখার সভাপতি মোঃ লায়েক আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আল ইসলাহ নেতা মাওলানা তাজুল ইসলাম, আমিরুল ইসলাম, আব্দুল হাই, হাফিজ সুন্দর আলী, মাওলানা আজিজুর রহমান, কাজী হাফিজুর রহমান, হাফিজ দেলোয়ার হোসেন প্রমুখ।

এদিকে সম্মেলন চলাকালে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় পর সম্মানিত অতিথির বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com