শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

জগন্নাথপুরে জাতীয় কৃমি নাশক সপ্তাহ পালন

জগন্নাথপুরে জাতীয় কৃমি নাশক সপ্তাহ পালন

স্টাফ রিপোর্টার ::সুনামগঞ্জের জগন্নাথপুরে সারা দেশের ন্যায় জাতীয় কৃমি নাশক সপ্তাহ পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার থেকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে উপজেলার প্রতিটি অঞ্চলে শিশুদের কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো হয়।

এছাড়া জাতীয় কৃমি নাশক সপ্তাহ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম। এ উপলক্ষে স্থানীয় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডা. মধু সুধন ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মখলেছুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য পরিদর্শক আশিষ চন্দ্র দেব, সহকারি পরিদর্শক রুমী রায়, সহকারি সুমন্ত দেবনাথ প্রমূখ। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com