শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চিলাউরা বাজারে নির্বাচনী সভায় কয়ছর আহমদ; আমি সততার সাথে উন্নয়ন করবো জগন্নাথপুরের লন্ডন প্রবাসীর আগুনে পুডানো লাশ উদ্ধার,পরিবার বাক রুদ্ধ কয়ছর আহমদ বিজয়ী হলে এলাকায় ব্যাপক উন্নয়ন হবে, জগন্নাথপুরে ধানের শীষের সমর্থনে ব্যাপক গনসংযোগ ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত করছে জগন্নাথপুরে প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে কয়ছর আহমদ; ধানের শীষের বিজয় হবে ইনশাআল্লাহ জগন্নাথপুরে গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভার বিষয়টি সাংবাদিক দের জানানো হয়নি! সিলেটে জনসভায় তারেক রহমান; তথাকথিত নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছিল এক টাকা ঘুসের প্রমাণ দিতে পারলে চাকরি ছেড়ে দেব: ডিসি সারওয়ার উত্তর জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা-অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ বিতরন জগন্নাথপুরে আচরন বিধি পালন ও নির্বাচন সুষ্ঠু করতে অবহিতকরণ সভা   

সুখবর নিয়ে দেশে ফিরলেন সাকিব

সুখবর নিয়ে দেশে ফিরলেন সাকিব

জগন্ননাথপুর নিউজ ডেস্ক::
বাঁ হাতের কনিষ্ঠা আঙুলে জটিল ইনফেকশন নিয়ে দেশ ছেড়েছিলেন সাকিব আল হাসান। সঙ্গে ছিল রাজ্যের উদ্বেগ-উৎকণ্ঠা। অবশেষে হাসিমুখে দেশে ফিরলেন তিনি। তার ইনফেকশন অনেকটা ভালোর দিকে।
রোববার বাংলাদেশ সময় বেলা পৌনে ১২টায় সিঙ্গাপুর এয়ারলাইনসের ফ্লাইটে মেলবোর্ন-সিঙ্গাপুর হয়ে হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন সাকিব।
চলতি বছরের শুরুতে ঘরের মাঠে ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে শ্রীলংকার বিপক্ষে ফিল্ডিংয়ে বাঁ হাতের কনিষ্ঠা আঙুলে চোট পান সাকিব। পরে ব্যথানাশক ইনজেকশন নিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর করেন বিশ্বসেরা অলরাউন্ডার। তবে ব্যথা বাড়ায় এবং আঙুলে পুঁজ জমে ইনফেকশন হওয়ায় সদ্য সমাপ্ত এশিয়া কাপ শেষ না করেই ২৬ সেপ্টেম্বর দেশে ফেরেন তিনি।
পর দিনই রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন সাকিব। সেখানকার চিকিৎসকরা জানান, তার ক্ষতে ইনফেকশন হয়ে পুঁজ জমে গেছে। তাৎক্ষণিক প্রায় ৬০-৭০ মিলিগ্রাম পুঁজ বের করা হয়। সেই সঙ্গে জানান দেশসেরা ক্রিকেটারের আঙুল কখনই পুরোপুরি সেরে উঠবে না।
ফলে বিশেষজ্ঞ চিকিৎসক ডেভিড হয়ের পরামর্শ নিতে ৫ অক্টোবর পাড়ি জমান অস্ট্রেলিয়ার মেলবোর্নে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সপ্তাহখানেক হাসপাতালে কাটান সাকিব। গেল শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। আজ দেশে ফিরলেন। সুখবর নিয়েই দেশে ফিরেছেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।
মেলবোর্ন হাসপাতালের বিশেষজ্ঞরা জানিয়েছেন, সাকিবের আঙুলের ইনফেকশন ভালোর দিকে। মাস তিনেকের মধ্যেই মাঠে নামতে পারবেন তিনি। তখন ব্যথা অনুভূত হলেই কেবল ছুরি-কাঁচির নিচে যেতে হবে, অন্যথায় নয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com