মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে-প্রতিমন্ত্রী এম এ মান্নান

নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে-প্রতিমন্ত্রী এম এ মান্নান

স্টাফ রিপোর্টার ::
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকা প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তাই নির্বাচনে তৃণমুল থেকে নৌকাকে বিজয়ী করে আবারো আ.লীগ সরকারকে ক্ষমতায় বসাতে হবে। এ লক্ষকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের মাঠ পর্যায়ে কাজ করতে হবে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে নৌকা দিবেন, তাঁর পক্ষেই কাজ করতে হবে। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমার কাজে ও গুণে আমি আশাবাদী প্রধানমন্ত্রী আমাকেই নৌকা দিয়ে আপনাদের কাছে পাঠাবেন। আমি নৌকা নিয়ে আসলে আপনারা অতীতের মতো আবারো নৌকায় ভোট দিয়ে বিজয়ী করবেন।
শনিবার বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর ও কাদিপুর গ্রামের ৬০০টি পরিবারে পল্লী বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আ.লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু ও সুনামগঞ্জ পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার অখিলেশ কুমার সাহা।

কলকলিয়া ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিপক কান্তি দে দিপালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আবদুল মালিক, মুক্তিযোদ্ধা সম্পাদক কুতুব উদ্দিন, উপজেলা আ.লীগের সহ-প্রচার সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ আলী, বীর মুক্তিযোদ্ধা আবদুল হক, সুনামগঞ্জ জেলা যুবলীগ নেতা আলাল হোসেন রানা, কলকলিয়া ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি নুরুল হক, যুবলীগ নেতা হারুন মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সহ-সভাপতি কল্যাণ কান্তি রায় সানি, মুহিবুর রহমান লিটু, সায়মন হোসেন, সাধারণ সম্পাদক শাহ রুহেল আহমদ, প্রচার সম্পাদক সজিব রায় দুর্জয় প্রমূখ। এ সময় দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com